Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

টুইটে এগিয়ে নারী, অভিযোগে পুরুষ!

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: March 18, 2013 | 10:49 AM

অনলাইন ডেস্ক : মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে করা মন্তব্য বা টুইট নিয়ে গবেষণা করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। টুইটার ব্যবহারকারীদের নিয়ে যুক্তরাজ্যের ব্র্যান্ডওয়াচ নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, টুইট করার দিক থেকে এগিয়ে রয়েছেন নারীরা, আর পুরুষরা যে টুইট করেন তার অধিকাংশই অভিযোগ। টেলিগ্রাফ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গড়ে প্রতিদিন ১৫টি করে টুইট করেন একজন নারী। যুক্তরাজ্যের ব্র্যান্ডওয়াচের গবেষকেরা এক হাজার টুইটার ব্যবহারকারীকে নিয়ে এই গবেষণা চালান। এ প্রসঙ্গে গবেষকেরা জানিয়েছেন, টুইটারের ব্যক্তিগত বিষয়, টিভির অনুষ্ঠান, কাজকর্ম নিয়ে টুইট করেন নারীরা আর পুরুষরা করেন বিভিন্ন খেলা, সংবাদ। টুইটারে কোনো ব্র্যান্ড বিষয়ে যদি টুইটের কথা বিবেচনা করা হয়, সে ক্ষেত্রে নারীরা পিছিয়ে রয়েছেন। ব্র্যান্ড বিষয়ে পুরুষরা অভিযোগ করেই অধিকাংশ টুইট করেন। গবেষকেরা জানিয়েছেন, টুইটারের ক্ষেত্রে নারী ও পুরুষের ভাষাগত পার্থক্যও রয়েছে। তবে চলচ্চিত্র নিয়ে টুইটের ক্ষেত্রে নারী ও পুরুষ প্রায় সমান। এ ছাড়া টুইট করার ক্ষেত্রে নারী-পুরুষ উভয়েরই পছন্দের বিষয় হচ্ছে খেলা, সংগীত ও তারকারা। এ ছাড়া খাবারসংশ্লিষ্ট টুইটের ৭৩ শতাংশ  আর পোশাকসংশ্লিষ্ট টুইটের ৮৯ শতাংশ করেন নারীরা আর প্রযুক্তি-সংক্রান্ত টুইটের ৮০ শতাংশ করেন পুরুষরা।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV