Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

টেক্সাসে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ২৭

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: November 5, 2017 | 11:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টেক্সাসের একটি গির্জায় রবিবার প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, ঘটনাস্থল থেকে একজন পুলিশ কমিশনার সহ অন্তত ২৭ জন নিহতের কথা নিশ্চিত করা হয়েছে।

টেক্সাসের উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস ব্যাপটিস্ট চার্চে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এ হামলা হয় বলে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে।

এফবিআই’র সান আন্টোনিও শাখা এ ঘটনায় তাদের কর্মীদের মোতায়েন করার কথা জানিয়ে বলেছে, বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পর জাপানে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় হতাহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং জাপান থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন। ট্রাম্পে টুইট বলেন, ‘টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংসের মানুষের সঙ্গে ঈশ্বর আছেন। ঘটনাস্থলে রয়েছেন এফবিআই ও আইনরক্ষকেরা। জাপান থেকে পরিস্থিতির উপরে আমি নজর রাখছি।’

গত সপ্তাহের প্রথম দিকে নিউইয়র্কে ট্রাক-হামলা চালায় এক আইএস জঙ্গি। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই টেক্সাসে বন্দুক হামলায় আবার আতঙ্ক ছড়িয়েছে। তবে এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। সুত্র: বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV