টেক্সাসে ফটো জার্নালিজম প্রতিযোগিতায় বাংলাদেশী খালেদ পুরস্কৃত
টেক্সাস : যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেটের রিচার্ডসন সিটির পাবলিক লাইব্রেরিতে গত ২৯ জানুয়ারি ফটো জার্নালিজমের ওপর এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশী বংশোদ্ভুত মহসিন শরিফ আহমেদ (খালেদ) পুরস্কৃত হন। উক্ত প্রতিযোগিতার ছবি নিয়ে গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওই লাইব্রেরীতে প্রদর্শনী চলছে। প্রতিযোগিতায় তাঁর “Together – We Survive” শিরোনামের ছবিটি দ্বিতীয় সেরা ছবি হিসেবে ফটো জার্নালিজম শাখায় পুরস্কৃত হয়।
উল্লেখ্য, মহসিন শরিফ আহমেদ (খালেদ) একজন সৌখিন ফটোগ্রাফার। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে ঘুরে ছবি তুলেছেন। ইতোমধ্যেই তিনি প্রায় পৃথিবীর ৩০টি দেশ ঘুরে ছবি তুলেছেন। পুরস্কৃত ছবিটি আগস্ট ২০১৬ সালে চেস রিপাবলিক থেকে তুলেছিলেন খালেদ। তিনি প্রায় গত ১৮ বছর যাবত সৌখিন ফটোগ্রাফার হিসেবে কাজ করে যাচ্ছেন। টেক্সাস ইউনিভার্সিটি থেকে ফলিত অর্থনীতিতে মাস্টার্স খালেদ একজন সিনিয়ার বিজনেস এনালিস্ট হিসেবে একটি ইনভেস্টমেন্ট ব্যাংকে চাকুরিরত।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ