উপকূলে ঘূর্ণীঝড় হার্ভের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এমন বন্যা আগে দেখেনি যুক্তরাষ্ট্র। বৃষ্টিপাতের কারণে পানির পরিমাণ যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
হার্ভে আঘাত হানার পর হিউস্টন শহরে ইতোমধ্যেই ৩০ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে গেছে।
আবহাওয়া দপ্তর বলছে, এই সপ্তাহে বৃষ্টিপাত দ্বিগুন হতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টেক্সাস পরিদর্শন করবেন তিনি।
স্থানীয় সময় রোববার রাতে হিউস্টনে নৌকা নিয়ে বিভিন্ন স্থান থেকে বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। হার্ভের প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, টেক্সাসে যদি ৫০ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হয় তবে পরিস্থিতি আরো ভয়ানক হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯টি কাউন্টিকে বন্যাকবলিত এলাকা বলে ঘোষণা করেছেন। লুইসিয়ানা রাজ্যেও জরুরি অবস্থা জারি করা হয়েছে।
টেক্সাসে ভয়াবহ বন্যা : ২৫ জনের মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টেক্সাসের হিউস্টনে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা কবলিত হিউস্টন শহরের বিভিন্ন স্থান থেকে ৩ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। টেক্সাসের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








