Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

টেক্সাসে সন্তান দত্তকে নিষিদ্ধ হতে পারে সমকামী, মুসলিম ও ইহুদীরা

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: May 7, 2017 | 1:54 PM

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সন্তান দত্তক নেওয়ার জন্য আবেদন করা বাবা-মা’রা বাতিল হয়ে যাবেন যদি তারা ইহুদী, মুসলিম, সমকামী হয়ে থাকেন। এছাড়া সিঙ্গেল বাবা কিংবা মায়ের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বহাল থাকবে। রিপাবলিকান নিয়ন্ত্রিত আইনসভায় এই প্রস্তাব আনা হয়েছে। টেক্সাস ছাড়াও যুক্তরাষ্ট্রের আরও পাঁচটি অঙ্গরাজ্যে সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

শনিবার টেক্সাসের আইনসভায় সন্তান দত্তক নেওয়া সম্পর্কীত প্রস্তাবটি উত্থাপন করা হয়। যদিও আইন প্রণেতারা এদিন অন্যান্য বিষয় নিয়ে বিতর্ক করেছে। আশা করা হচ্ছে, প্রস্তাবটি আগামী সপ্তাহের অধিবেশনে আলোচনা করা হবে।

প্রস্তাবটি উত্থাপনের সময় এর সপক্ষে বলা হয়, দত্তক সংস্থাগুলোকে ধর্মীয় স্বাধীনতাকে সমর্থন জানাতেই এই প্রস্তাব। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই বেসরকারী এবং আস্থাভিত্তিক। যদিও এর সবগুলোই রাষ্ট্রীয় তহবিল গ্রহণ করে।

তাৎক্ষনিকভাবে প্রস্তাবটির বিরোধীতা করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত আইনসভার বিরোধীপক্ষ।

এছাড়াও মানবাধিকার ক্যাম্পেইনের জ্যেষ্ঠ আইন পরামর্শক ক্যাথরিন ওকলে নতুন প্রস্তাবটির বিরোধীতা করে বলেন, ‘এমন হলে অনেক শিশুই যোগ্যতাসম্পন্ন এবং আদুরে বাবা-মায়ের সঙ্গ থেকে বঞ্চিত হবে। কিন্তু কেবল ধর্ম এটির বাধা হতে পারেনা।’ তিনি আরও বলেন, ‘এটা শিশুদের স্বার্থবিরোধী এবং এটি সংবিধানকে কলঙ্কিত করবে।’

সমতার কথা উল্লেখ করে ওকলে বলেন, ‘সরকারী বিধি মোতাবেক, টেক্সাসের আইনে সকল মানুষকেই সমান অধিকার দিতে হবে।’ টরেন্টো স্টার

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV