Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

‘ট্যাক্স ফাঁকি’ ধরতে গোয়েন্দা নজরদারী!

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: December 19, 2014 | 9:04 PM

বিশেষ প্রতিনিধি: বিগত কয়েক বছর সাদা পোশাকি নজরদারী ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। এমনকি শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বব্যাপী ট্যাক্স ফাঁকি, মাদক ব্যবসা এবং নিজ দেশে আদালতের সামনে বিক্ষোভকে উত্তপ্ত করে তুলতেও গোয়েন্দা অনুপ্রবেশ করিয়ে গোয়েন্দা নজরদারী করছে। এছাড়া বিগত এক দশকে নীতিমালা ও কৌশলগত পরিবর্তন এনে কার্যত: ফেডারেল সরকারের প্রতিটি ক্ষেত্রেই সংস্থাগুলো গোয়েন্দা কর্মকান্ড পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের আদালতে এ সংক্রান্ত একটি মামলার নথির এমন সব গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতি যুক্তরাষ্ট্রেরই গণমাধ্যমে প্রকাশ হয়ে পড়েছে।
এ ব্যাপারে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ল’ স্কুলের ফেলো এফবিআইয়ের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা মাইকেল গারমেন বলেছেন, এমন সব কর্মকান্ডে গণতন্ত্রই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
আদালতের নথি সূত্রে প্রকাশিত তথ্যে জানা গেছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিগত কয়েক বছরে রাজনৈতিক বিক্ষোভকারী, ব্যবসায়ী, ওয়েলফেয়ার ভোগী এমনকি চিকিৎসক ও ধর্মীয় উপাসনালয়ের যাজকদের বেশে নানা অপরাধকর্মের নথিসংগ্রহ এবং সাক্ষাৎকার খুঁজে বের করতে অন্তত: ৪০টি সংস্থা গোয়েন্দা নজরদারী চালিয়ে আসছে। এমনকি সন্দেহজনক কর্মকান্ডের সন্ধানে সুপ্রিম কোর্টেও সাদা পোষাকধারী কর্মকর্তাদের ছোট ছোট দলকে ছাত্রদের পোষাকে আদালতের বাইরে অনুষ্ঠিত বড় বড় বিক্ষোভে অংশ নেয়ার কার্যক্রম এখন গোয়েন্দা কর্মকান্ডে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, বিশ্বব্যাপী দেশে দেশে যারা ট্যাক্স বা কর ফাঁকি দিচ্ছে, তাদেরকে ধরতে ট্যাক্স প্রস্তুতকারক, একাউনটেন্ট, মাদক ব্যবসায়ী, ব্যক্তিগত ব্যবহারের জাহাজ বিক্রেতাসহ আরো বিভিন্ন পরিচয় ধারণ করে এই নজরদারী অব্যাহত রয়েছে বলেও আদালতের নথিতে জানা গেছে।
নথিতে আরো প্রকাশ পেয়েছে, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগে শতাধিক সাদা পোষাকধারী গোয়েন্দা ‘প্রতারণা ও সন্দেহজনক দোকানী ধরতে ‘ফুডষ্ট্যাম্প’ গ্রহীতা সেজে হাজারো দোকানে যাচ্ছে।’ বিভিন্ন হুমকি, প্রতারণা, চুরি এবং বেআইনী কার্যকলাপ নজরদারীতেও ফেডারেল সরকারের সংস্থাগুলোতে নিজস্ব গোয়েন্দা বাহিনী রয়েছে। সুপ্রিম কোর্ট, পুলিশ, ন্যাশনাল এরোনটিকস এন্ড স্পেস এডমিনিষ্ট্রেশন, স্মল বিজনেস এডমিনিষ্ট্রেশন এবং ডিপার্টমেন্ট অব এনার্জন্টবিলিটি অফিস, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারেও গোয়েন্দা নজরদারী রয়েছে।
যথাযথ অভিযোগ প্রমাণে সাধারণ আইন প্রয়োগের উপায় যেখানে সীমিত, সেখানে এধরনের কার্যক্রম তাদের হাতে নতুন শক্তিশালী যন্ত্র দিয়েছে বলে দাবী করছেন এসব সংস্থাগুলোর কর্মকর্তারা।
তবে তারা এ কথাও স্বীকার করেছেন, এ কৌশল বৃহত্তর পরিসরে গোয়েন্দা কাজে কোন নির্দিষ্ট ব্যক্তি অথবা ক্যাটাগরিতে সম্ভাব্য সন্দেহভাজন কেউ টার্গেট হওয়া, নাগরিক অধিকার খর্ব এবং নিরীহ ব্যক্তির টার্গেট হওয়ার বিষয়েও উদ্বেগ রয়েছে। এছাড়া খোয়া যাওয়া অর্থ উদ্ধারের ক্ষেত্রে কখনো কখনো তদন্তকারীদের অনৈতিকতা অথবা উল্টোটাÑ গোয়েন্দা কর্মকর্তাদেরকে মাসের পর মাস নিজেদের খরচে চলতে বাধ্য হবার মত লুকায়িত বিভিন্ন বিষয় সমস্যার সৃষ্টি করতে পারে বলেও অভিমত তাদের।
উল্লেখ্য, গোয়েন্দা এ কার্যক্রমের অনেকটাই শুরু হয়েছে ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার উদ্বেগ থেকে। কিন্তু অনেক বিকল্পই সন্ত্রাসবাদ সম্পৃক্ত নয়। বরং এসব কৌশল আইডেন্টিটি থেফট, অনলাইনে বেআইনী কাজ, মানব পাচার অথবা ট্রেডিশনাল অপরাধ দমাতে কংগ্রেসের চাপ বাস্তবায়নে সাড়াশী অভিযানের প্রতিফলন ঘটাচ্ছে। আজকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV