Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

ট্যাক্স ফাইলিং-এর সময় সতর্কতা জরুরি

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: December 6, 2013 | 6:43 PM

প্রফেসর এহতেশামুল হক : প্রত্যেক নাগরিককে ট্যাক্স ফাইলিং-এর সময় সতর্ক থাকা জরুরি। এ সময় ভুল তথ্য বা সঠিক ইনফরমেশন গোপন করার দায়ে আইআরএসের কাছে জবাবদিহি ও জরিমানা দিতে হবে যে কোনো সময়। এ ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশী গ্রাহকদের সচেতন হওয়া উচিত। তার কারণ হলো অনেকেই না বুঝে এবং বেশি ট্যাক্স রিটার্ন পাওয়ার আশায় কতিপয় একাউন্ট্যান্টের দ্বারা তাদের সর্বনাশ নিজেরাই ডেকে আনেন। অনেক ক্ষেত্রে অবৈধ উপায় অবলম্বন করার কারণে একাউন্ট্যান্টরাও বিপাকে পড়েন এবং জেল-জরিমানার শিকার হন। একজন গ্রাহককে ট্যাক্স ফাইলিং করার সময় ক্যাশ ইনকাম এবং টিপস নেওয়ার বিষয়টি সব সময় নোট করে রাখতে হবে। যখন ট্যাক্স ফাইলিং করবেন তখন ক্যাশ ইনকামের ইনফরমেশন একাউন্ট্যান্টকে দিতে হবে। বিশেষ করে ফুডভেন্ডার, ক্যাবি এবং স্মল ব্যবসায়ীদের বিষয়টি খেয়াল রাখতে হবে। সম্প্রতি এক ক্যাবি ৩৫ হাজার ডলার ইনকাম করেন। বিভিন্ন ক্ষেত্রে খরচ দেখান ১৯ হাজার ডলার। কিন্তু ক্যাশ ইনকামের ব্যাপারে তিনি কোনো ইনফরমেশন দেননি। তাই তাকে ৩২৬৮ ডলার জরিমানা দিতে হয়েছে। এরকম ঘটনা অহরহ ঘটছে।

অনেকেই এক ঘণ্টার মধ্যে ট্যাক্স ফাইলিং করে গ্রাহককে রিফান্ড ফাইয়ে দেওয়ার কথা বলেন। কিন্তু বিষয়টি কোনোভাবেই সম্ভব নয়। এক ঘণ্টার মধ্যে রিফান্ড পাইয়ে দেওয়া যায়। সেটা হলোÑ ফেডারেল থেকে লোন নেওয়া। একাউন্ট্যান্ট আপনাকে না জানিয়ে লোন এর টাকা আপনার একাউন্টে জমা করার জন্য সহায়তা করছে। যা আপনাকে পরে পরিশোধ করতে হবে। তাই সব মিলিয়ে বুঝে-শুনে যোগ্য একাউন্ট্যান্টের কাছে গিয়ে ট্যাক্স ফাইলিং করতে হবে।

ট্যাক্সের বিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন : প্রফেসর এহতেশামুল হক, (ট্যাক্স ফাইলিংয়ে দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন, এ ছাড়া ইমিগ্রেশন ও লিগ্যাল সার্ভিসেও অভিজ্ঞ) ফোন: ৭১৮ ৬৩৯ ৬২০৭।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV