ট্যাক্স ফাইলিং শুরু হবে ৩১ জানুয়ারী
মোহাম্মদ হাসেম : এবারের ট্যাক্স ফাইলিং শুরু হবে ৩১ জানুয়ারী। আইআরএস সুত্রে জানিয়েছে, এবারও গত বছরের ন্যায় ট্যাক্স ফাইলিং দেরিতে আরম্ভ হবে। সম্প্রতি টানা ১৬ দিন গভার্মেন্ট সাটডাউন থাকায় এ বিলম্বের কারণ। গর্ভামেন্ট সাটডাউনের কারণে নব্বই ভাই আইআরএস অপারেশন বন্ধ ছিল। এ বছর ৩১ জানুয়ারী ট্যাক্স ফাইলিং শুরু হবে। ২১ জানুয়ারী ট্যাক্স ফাইলিং শুরু হওয়ার কথা থাকলেও তা আর সম্ভব হচ্ছেনা।
এদিকে টেলিফোন প্রতারণা থেকে গ্রাহদের থেকে সতর্ক থাকার জন্য আহবান জানানো হয়েছে। আইআরএস জানিয়েছে কতিপয় প্রতারক টেলিফোনের মাধ্যমে আইআরএস এর ডিও (পাওনা) জমা দেওয়ার জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা অয়ার ট্রান্সপার ( মানি ট্রান্সফার) এর মাধ্যমে অর্থ পরিশোধ করার কথা বলবে। কিন্তু আইআরএস কখনোই গ্রাহদের কাছে টেলিফোন করে অর্থ চাইবেনা এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের নাম্বারও চাইবেনা। যারা চাইবে তারা ভূয়া এবং প্রতারক। এ সব প্রতারনা থেকে বাঁচতে যে কেউ ১৮০০-৩৩৬-৪৪৮৪ নাস্বারে অভিযোগ জানাতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন। আইআরএস গ্রাহদের কাছে পাওনা থাকলে তারা চিঠির মাধ্যমে বিস্তারিত জানাবেন। আর যদি গ্রাহকদের মনে কোন প্রকার সন্দেহ থাকে যে আইআরএস আমার কাছে পাওনা থাকতে পারে তাহলে ১৮০০-৮২৯-১০৪০ নাস্বারে কল করে আপানার ট্যাক্স সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন।
ট্যাক্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করুন : মোহাম্মদ হাসেম, প্রেসিডেন্ট, কর্ণফূলী ট্যাক্স, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক । ফোন : ৭১৮ ৪২৪ ০৩১৩।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








