Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ট্যাক্স রিটার্নে যেভাবে ট্যাক্স প্রিপেয়ারার নির্বাচন করবেন

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: January 22, 2016 | 8:00 PM

মোহাম্মদ হাসেম : ট্যাক্স রিটার্নে ট্যাক্স প্রিপেয়ারার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই চিন্তা-ভাবনা করে ট্যাক্স প্রিপেয়ারার নির্বাচন করা উচিত সকলের। কারণ সব ব্যক্তিগত ইনফরমেশন ট্যাক্স রিটার্ন করার সময় দিতে হচ্ছে ট্যাক্স প্রিপেয়ারারকে। যে কেউ ট্যাক্স রিটার্ন করতে পারেন যদি তার কোন পিটিআইএন নম্বর থাকে। কিন্তু স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রিপেয়ারারের মধ্যে বিভিন্ন লেভেল রয়েছে।
সকল ট্যাক্স প্রিপেয়ারারকে খুঁজে পাবার সুবিধার্থে গত বছর থেকে আই. আর. এস. তাদের ডবনংরঃব Website (www.irs.gov) এ নতুন একটা ডাইরেক্টরী তৈরী করেছে। সেখানে আপনি জিপ কোড এবং প্রিপেয়ারার এর লাস্ট নেম দিলে আপনার প্রিপেয়ারার বের হয়ে আসবে যদি তার কোন Credential এবং কন্টিনিউ এডুকেশন থাকে।
ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার Credential এবং Qualifications :
ইনরোল্ড এজেন্ট : এনরোল্ড এজেন্ট আই. আর. এস. এর লাইসেন্সকৃত ট্যাক্স প্রিপেয়ারার। তাদেরকে আই. আর. এস. এর তিনটি পরীক্ষায় পাশ করতে হয়। তাদের প্রতি তিন বছরে ৭২ ঘন্টা কন্টিনিউ প্রফেশনাল ক্রেডিট কমপ্লিট করতে হয়। এনরোল্ড এজেন্ট হচ্ছে আমেরিকার ট্যাক্স এক্সপার্ট। ক্লায়েন্ট এর যে কোন ট্যাক্স প্রবলেম হলে তদের রিপ্রেজেন্ট করার আনলিমিটেড রাইট রয়েছে এনরোল্ড এজেন্টের। সকল এনরোল্ড এজেন্ট ট্যাক্স স্পেশালিস্ট। এনরোল্ড এজেন্ট লাইসেন্স হচ্ছে আই আর এস এর সর্বোচ্চ Credentail.
সিপিএ : লাইসেন্সড বাই দ্যা স্টেট বোর্ড অব একাউন্টেন্সী। সার্টিফাইড পাবলিক একাউন্টেন্ট কে ইউনিফর্ম CPA Examination পাশ করতে হয়। তাদেরকে ১৫০ কলেজ ক্রেডিট করতে হয় এবং একজন CPA এর অধীনে দুই বছর কাজ করার এক্সপেরিয়েন্স থাকতে হয়। তাদেরও প্রফেশনাল কন্টিনিউ ইডুকেশন করতে হয়। তারাও ক্লায়েন্টকে আনলিমিটেড রিপ্রেজেন্ট করতে পারে। কিছু কিছু CPA ট্যাক্স স্পেশালিস্ট।
ট্যাক্স এটর্নী : লাইসেন্সড বাই দ্যা বোর্ড। তারা Bar Exam পাশকৃত এবং তাদের মূলত ল’ সেকশনে ডিগ্রী রয়েছে। কিছু কিছু এটর্নী ট্যাক্স স্পেশালিস্ট। তারাও ক্লায়েন্টকে আনলিমিটেড রিপ্রেজেন্ট করতে পারে।
AFSP : Annual Filing Season Program হচ্ছে আই. আর. এস. এর নতুন প্রোগ্রাম। যাদের এটর্নী, সিপিএ কিংবা এনরোল্ড এজেন্ট এর মত কোন Designation নেই তারা এই প্রোগ্রাম করতে পারেন। তাদের কিছু কন্টিনিউ এডুকেশন করতে হয়। তারাও আই. আর. এস. এর Directory তে রয়েছে। তাদের রয়েছে লিমিটেড রিপ্রেজেন্টেশন রাইট।
সুতরাং আপনারা ঐ সকল প্রিপেয়ারারদের কাছে যান যাদের নাম আই আর এস Directory তে রয়েছে। তাদের কাছে ট্যাক্স রিটার্ন করলে যে কোন ট্যাক্স সমস্যায় তারা আপনাকে রিপ্রেজেন্ট করতে পারেন।
প্রিপেয়ারার কি জেনে নিন। ঐ সকল প্রিপেয়ারারদের কাছে যাবেন না যারা আপনার রিফান্ডের উপর ট্যাক্স ধার্য্য করে।
জেনে নিন ট্যাক্স প্রিপেয়ারারকে ট্যাক্স সিজন শেষ হওয়ার পরেও তাদের আফিসে সর্বদা পাওয়া যাবে কিনা।
কখনও খালি ট্যাক্স ফর্মে স্বাক্ষর করবেন না
স্বাক্ষর করার আগে আপনার পুরো ট্যাক্স রিটার্ন ফর্মটা চেক করে নিন। নিশ্চিত হন যে আপনার ট্যাক্স রিটার্নে সব কিছু একুরেট আছে কিনা।
যদি ট্যাক্স প্রিপেয়ারায় জালিয়াতি করে থাকে তাহলে আই. আর. এস. কে নোটিফাই করুন।
এবিষয়ে আরো জানতে যোগাযোগ করুন: মোহাম্মদ হাসেম, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, প্রেসিডেন্ট, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, নিউইয়র্ক, ফোন : ৭১৮-২০৫-৬০৪০। www.karnafullytax.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV