ট্যাক্স রিটার্নে হোম অফিস ডিডাকশন
প্রফেসর এহতেশাম উল হক : ট্যাক্স রিটার্নে হোম অফিস ডিডাকশন। আপনি যদি আপনার বাসার একটি অংশ ব্যবসার কাজে ব্যবহার করে থাকেন তাহলে ট্যাক্স রিটার্নে আপনি হোম অফিস ডিডাকশন নিতে পারেন। এই সুবিধা সেলফ এমপ্লয়মেন্ট এবং অন্য ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী উভয়েরই ক্ষেত্রেই প্রযোজ্য। ট্যাক্স রিটার্নে আপনি যে সমস্ত ডিডাকশন পাবেন তার মধ্যে রিয়েলস্ট্যাট ট্যাক্স এর বিজনেস পোরশন, মর্টগেজের সুদ, বাসা ভাড়া, ইউটিলিটিবিল, ইনসিউরেন্স, ডিপ্রিসিয়েশন প্রভৃতি খরচ।
উপরে উল্লেখিত কারণে ডিডাকশন নিতে চাইলে আপনাকে বাসার অংশ বিশেষ ব্যবসার কারণে নিয়মিত ব্যবহার করতে হবে। অন্যান্য শর্তগুলো হচ্ছে : বাসার অংশটি আপনার ব্যবসার মূল ঠিকানা (প্রিন্সিপাল প্লেস) হতে হবে। যেখানে আপনার ক্লায়েন্ট, পেশেন্ট বা কাস্টোমারদের দেখবার ব্যবস্থা থাকতে হবে (যদি ব্যবসার জন্য তা দরকার হয়)।
আপনি কত ডিডাকশন করতে পারবেন তা নির্ভর করে আপনার বাসার কত শতাংশ আপনি ব্যবসার জন্য ব্যবহার করছেন। আপনার গ্রস ইনকাম যদি আপনার টোটাল এক্সপেন্স এর থেকে কম হয়ে থাকে তাহলে আপনার ডিডাকশন লিমিট হবে।
আপনার ব্যবসার অফিস যদি আপনার বাসার মূল অংশের সাথে সংযুক্ত নাও থাকে তবুও আপনি তার ব্যয় ডিডাকশন করতে পারবেন। (যদি সেই অফিস আপনি নিয়মিত এবং শুধুমাত্র ব্যবসার জন্য ব্যবহার করে থাকেন)।
যারা তাঁদের বাচ্চা ডে-কেয়ার, বিজনেস স্টোর হিসেবে অথবা প্রোডাক্ট স্যাম্পল রাখার জন্য ব্যবহার করে থাকেন তাঁদের ক্ষেত্রে এই আর্টিক্যাল এর উল্লেখিত নিয়মের বাইরে অন্য নিয়ম আছে।
যারা অন্য প্রতিষ্ঠানের কর্মচারী কিন্তু নিজের বাসায় বসে কাজ করেন তাদেরকে অবশ্যই অফিস রুমটি নিয়মিত ব্যবহারের পাশাপাশি প্রমাণ করতে হবে যে তার বাসায় থেকে কাজ করায় সে প্রতিষ্ঠান তাকে কাজ দিয়েছে তাদের সুবিধা হচ্ছে।
বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন: প্রফেসর এহতেশাম উল হক
সাউথ ইস্ট ইউ এস এ। ফোন: ৭১৮-৬৩৯-৬২০৭, ৯১৭-৫৬৬-১৬১২
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!