Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

ট্যাক্স রিটার্ন : সেলফ এমপ্লয়েড ট্যাক্স প্রিপেয়ারের জন্য রেকর্ডবুক থাকতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: January 31, 2015 | 4:58 PM

মোহাম্মদ হাশেম: সেলফ এমপ্লয়েড ট্যাক্স প্রিপেয়ারের জন্য অবশ্যই থাকতে হবে রেকর্ডবুক। কর্ণফুলী ট্যাক্সের মোহাম্মদ হাশেম (আই আর এস) জানিয়েছেন, একজন সেলফ ইমপ্লয়েড এর একুরেট ট্যাক্স রিটার্ন করার জন্য অবশ্যই অবশ্যই রেকর্ডবুক থাকতে হবে। অন্যথায় রিটার্ন সঠিক হবে না।
তিনি জানান, এ বছর বাংলাদেশী কমিউনিটির সাথে যারা সেল্ফ ইমপ্লয়ী (বিশেষভাবে ট্যাক্সি ড্রাইভার, ফুড ভ্যান্ডার এবং যারা ক্যাশ বেসিস বিজনেস) তাদের সারা বছরের বিজনেস এর আয় ব্যয়ের হিসাব রাখার জন্য বিনামূল্যে রেকর্ড কিপিং বুক বিতরণ করছেন। যাতে করে আইআরএস এর অডিট ঝামেলা থেকে মুক্ত হতে পারেন।
মোহাম্মদ হাশেম সর্তকতার সাথে ট্যাক্স প্রিপারার হায়ার করার জন্য নিন্মের কিছু টিপস ফলো করার জন্য অনুরোধ জানিয়েছেন।
# প্রিপারারের যোগ্যতা চেক করুন: আইআরএস এর আইন অনুযায়ী একজন পেইড ট্যাক্স প্রিপারারের অবশ্যই পিটিআইএন থাকতে হবে।
জেনে নিন তাদের কোন কনটিনিউড এডুকেশন আছে কিনা? এবং কোন প্রফেশনাল অর্গাইনাইজেশন এর সাথে জড়িত কিনা?
Such as : AICPA: American Insutitute of Certified Public Accountants, NS: National Society of Accountants, NATP: National Association of Tax Professionals, NAEA: National Association of Enrolled Agents. ইত্যাদি।
# ট্যাক্স প্রিপারার হিস্টোরি: একজন বিজ্ঞ প্রিপারার হায়ার করার আগে ভাল মন্দ রেকর্ড জেনে নিন।
# সার্ভিস ফিস সম্মন্ধে জেনে নিন: ঐসব ট্যাক্স প্রিপারারদেরকে পরিহার করুন, যারা আপনার রিফান্ড পাওয়ার উপর ফি ধার্য্য করেন। আরও নিশ্চিত হন যে, আপনার রিপান্ড আপনার একাউন্টে ডিপোজিট হয়, কিংবা আপনার বাসায় মেইল হয়।
# ইফাইল: জিজ্ঞেস করে নিন ট্যাক্স প্রিপারার আপনার রির্টান ই ফাইল করে কিনা। কারণ ইফাইল হচ্ছে সেফ, সিকুরড। ইফাইলের মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি রিফান্ড পেতে পারেন। কনফার্ম হোন আপনার রিফান্ড টা যেন ট্যাক্স প্রিপারারের একাউন্টে জমা না হয়।
# ট্যাক্স রিটার্ন করার আগে জেনে নিন তাদের সাথে ট্যাক্স ফাইলের পরেও যোগাযোগ করা যাবে কিনা। কারন ট্যাক্স মৌসুম শেষ হওয়ার পর পর অনেকের অফিস বন্ধ হয়ে যায়।
# একজন বিজ্ঞ ট্যাক্স প্রিপারার ট্যাক্স রিটার্ন করার জন্য মাল্টিপল প্রশ্ন করে থাকেন। তাদের কাছে সকল রেকর্ড সরবরাহ করুন যাতে করে আপনার রির্টানটা একুরেট হয়।
# কখনও খালি ট্যাক্স ফরমে স্বাক্ষর করবেন না।
# স্বাক্ষর করার আগে আপনার পুরো ট্যাক্স রিটার্ন ফরমটা চেক করে নিন। নিশ্চিত হউন যে আপনার ট্যাক্স রির্টানে সব কিছু একুরেট আছে কিনা, এটা আপনার ফুল রেসপনসিবিলিটি।
# যদি ট্যাক্স প্রিপারার জালিয়াতি করে থাকে তাহলে আইআরএসকে নোটিফাই করুন।
এ বিষয়টি নিয়ে কারও প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন মোহাম্মদ হাশেম, আইআরএস সার্টিফাইং এক্সসেপ্টেন্স এজেন্ট। ফোন : ৭১৮-২০৫-৬০৪০, ৯১৭-৮২১-৪৮৯৭।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ