Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ট্যাবলয়েড হচ্ছে বৃটেনের প্রখ্যাত পত্রিকাগার্ডিয়ান

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: June 14, 2017 | 6:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : বৃটেনের প্রখ্যাত পত্রিকা গার্ডিয়ান ও পত্রিকাটির রোববারের সংস্করণ অবজারভার ট্যাবলয়েড ফরম্যাটে রূপ নিচ্ছে। আগামী বছর থেকে আরেকটু ছোট আকারে দেখা যাবে পত্রিকাটিকে। অনেক বছর ধরে টানা আর্থিক ক্ষতির মধ্যে থাকা গার্ডিয়ান ক্ষতি ও লাভের অংক সমান করার জন্য তিন বছরের পরিকল্পনা হাতে নিয়েছে। তারই অংশ এই ট্যাবলয়েড ফরম্যাট।
পত্রিকাটির এক খবরে বলা হয়, এতোদিন ধরে বারলাইনার ফরম্যাটে ছিল গার্ডিয়ান। এই ফরম্যাট আকারে ব্রডশিট পত্রিকার চেয়ে কিছুটা ছোট, আর ট্যাবলয়েডের চেয়ে কিছুটা বড়। কিন্তু ব্যয়সংকোচন নীতির অংশ হিসেবে এবার ট্যাবলয়েডেই ফিরছে গার্ডিয়ান।
ডেইলি মিরর পত্রিকার প্রকাশক ট্রিনিটি মিররের সঙ্গে এ ব্যাপারে চুক্তি সই করেছে গার্ডিয়ান। ফলে পত্রিকাটির প্রায় ৮০ মিলিয়ন ডলারের প্রিন্টিং প্রেস বিক্রি করে দেয়া হবে।
গার্ডিয়ানের মূল কোম্পানি জিএমজি’র প্রধান নির্বাহী ডেভিড পেমসেল বলেন, ‘যেকোন সময়ের চেয়ে বেশি মানুষ আমাদের পত্রিকা পড়ছেন ও আমাদের সাংবাদিকতাকে সমর্থন দিচ্ছেন। কিন্তু মুদ্রণ শিল্প ক্রমেই পরিবর্তিত হচ্ছে। আর আমাদেরও এর সঙ্গে তাল মিলাতে হবে।’ মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV