Saturday, 31 October 2026 |
শিরোনাম
বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
সব ক্যাটাগরি

ট্রাম্পের বিরুদ্ধে বহু পুরাতন এক বর্ণবাদ মামলার নথি প্রকাশ এফবিআই-এর

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: February 17, 2017 | 10:00 AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বহু পুরাতন এক বর্ণবাদ সংক্রান্ত মামলার নথি প্রকাশ করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। সেই নির্বাচনী প্রচারণার সময় থেকেই ওই মামলার প্রসঙ্গ ধরে বর্ণবাদী বৈষম্যের অভিযোগ উঠছিল ট্রাম্পের বিরুদ্ধে। বর্ণবাদী বৈষম্যমূলক দৃষ্টিতে আবাসন ব্যবসা পরিচালনার জন্য ১৯৭৩ সালে ট্রাম্প ও তার বাবা ফ্রেড ট্রাম্পের বিরুদ্ধে নিউইয়র্কে ওই মামলা হয়েছিল। সেসময় বিচার বিভাগ মামলা পরিচালনার জন্য যেসব সাক্ষাৎকার ও অন্য উপকরণ ব্যবহার করেছিল তারই নথি ৪০ বছর পর প্রকাশ করেছে এফবিআই। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ৩৮৯ পৃষ্ঠার সেই নথি প্রকাশিত হয়।
গত বছর বিচার বিভাগের নথির ওপর ভিত্তি করে মামলাটির ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্ট। তথ্য অধিকার আইনের আওতায় বিচার বিভাগ থেকে ওই নথিগুলো সংগ্রহ করা হয়েছিল। ওয়াশিংটন বলছে, এফবিআই যে নথি প্রকাশ করেছে তাতে ট্রাম্পের ভূমিকার ব্যাপারে নতুন কোনও আলোকপাত নেই।
১৯৭৫ সালে ট্রাম্প এবং তার বাবা দোষ স্বীকার করা ছাড়াই মামলাটি থেকে নিষ্কৃতি পেয়ে যান। তবে এর জন্য তাদেরকে একটি বিজ্ঞপ্তি দিতে হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, তারা সব বর্ণের মানুষের কাছেই আবাসন ভাড়া দেবেন।
গত বছর ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ও তার বাবার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা ঠিক নয়। তাদের কোম্পানি কখনও বৈষম্য করেনি বলেও সেসময় দাবি করেছিলেন ট্রাম্প। এফইউ/বিএ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ