ট্রাম্পের মন্তব্য হাস্যকর : প্রেসিডেন্ট ওবামা
ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে হাস্যকর বলে উল্লেখ করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি ইরাক ও সিরিয়ায় আইসিসের বিরুদ্ধে যুদ্ধের প্রসঙ্গকে জোর দেন। তুলে ধরেন সন্ত্রাসের প্রসঙ্গ। রাশিয়া ও অন্যান্য ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জও উঠে আসে তার আলোচনায়। এ সময় তিনি বলেন, কমান্ডার ইন চিফ বা প্রেসিডেন্ট হওয়া খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। রিপাবলিকান দল থেকে যিনি এ কাজটি করতে চাইছেন তিনি ওভাল অফিসের জন্য যোগ্য নন। এর আগে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, নির্বাচনে কারচুপি হতে পারে। তার এ মন্তব্যকে হাস্যকর বলে অভিহিত করেন ওবামা। তিনি ট্রাম্প ও প্রেসিডেন্ট পদের প্রার্থীদের প্রেসিডেন্টসুলভ আচরণ দেখানোর অনুরোধ করেন। তিনি বলেন, আমি মনে করি না আমেরিকার নিউক্লিয়ার গোপনীয়তার বিষয়ে বিলিয়নিয়ার ব্যবসায়ীর ওপর আস্থা রাখা যায়। ওবামা বলেন, আপনারা শুধু শুনুন মি. ট্রাম্প কি বলেন। তারপর বিচার করুন, আমাদের পারমাণবিক গোপনীয়তার মতো ব্যাপারগুলো পরিচালনায় তার সক্ষমতা কতটুকু। তার ওপর এ বিষয়ে কতটুকু আস্থা রাখা যায়। সিএনএনের বারবারা স্টারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এ কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ৮ই নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে কারচুপি করা হতে পারে, ট্রাম্পের এমন অভিযোগের জবাবে ওবামা হাসেন। বলেন, হাস্যকর বিষয়। অবশ্যই নির্বাচনে কারচুপি হবে না। এমন মন্তব্যের কোনো অর্থ হয় না। মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ