Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ট্রাম্প টাওয়ারের নকশা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সহ মার্কিন সিক্রেট সার্ভিসের ল্যাপটপ ‍চুরি

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: March 18, 2017 | 10:52 PM

যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনবাস্তবায়নকারী সংস্থা মার্কিন সিক্রেট সার্ভিসের একটি ল্যাপটপ চুরি হয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কে সংস্থাটির এক সদস্যের গাড়ি থেকে চুরি হওয়া ল্যাপটপটিতে মার্কিন প্রেসিডেন্টের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের নকশাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল। ব্রুকলিনের বাথ বিচ এলাকায় ওই নারী কর্মীর গাড়িকে লক্ষ্য করা হয়েছিল বলে জানিয়েছে এবিসি নিউজ।

এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানায়, ‘তাদের এক কর্মীর কাছ থেকে ল্যাপটপ চুরি হয়ে গেছে। তবে ল্যাপটপটিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’

সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়, ল্যাপটপটি এনক্রিপশন দিয়ে সুরক্ষিত এবং কোনও স্পর্শকাতর গোপন তথ্য নেই।

তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ল্যাপটপটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির তদন্ত বিষয়ক কিছু তথ্য সেখানে ছিল । পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে ল্যাপটপটি উদ্ধার করার চেষ্টা করছে।

সিবিএস নিউজ জানায়, পোপ ফ্রান্সিসকে নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এক পুলিশ কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানায়, ল্যাপটপটিতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, ল্যাপটপটিতে ডোনাল্ড ট্রাম্প, ক্লিনটন ক্যাম্পেইন ও জাতিসংঘের সাধারণ পরিষদের অ্যাসাইনমেন্ট নথিগুলোও ল্যাপটপের সঙ্গে চুরি হয়েছে। গাড়িতে একটি ব্যাগের ভেতর সব ছিল। ব্যাগ পাওয়া গেলেও ল্যাপটপ উদ্ধার করা যায়নি। সূত্র: বিবিসি এবং বাংলা ট্রিবিউন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV