মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দম্পতির ঈদ শুভেচ্ছা
President-elect Donald Trump first televised interview since he won the election as seen on CBS's 60 Minutes. The in-depth interview with correspondent Lesley Stahl touched on everything from Trump's reaction to the win and his plans for when he enters the highest office in the land. Featuring: Donald Trump, Melania Trump Where: United States When: 14 Nov 2016 Credit: Supplied by WENN.com **WENN does not claim any ownership including but not limited to Copyright, License in attached material. Fees charged by WENN are for WENN's services only, do not, nor are they intended to, convey to the user any ownership of Copyright, License in material. By publishing this material you expressly agree to indemnify, to hold WENN, its directors, shareholders, employees harmless from any loss, claims, damages, demands, expenses (including legal fees), any causes of action, allegation against WENN arising out of, connected in any way with publication of the material.**
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। শুক্রবার এক প্রেসিডেন্সিয়াল বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে, এই ঈদ উদযাপনকে কেন্দ্র করে দুনিয়াজুড়ে শান্তি ও শুভ্রতার সুবাস ছড়াবে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, মেলানিয়া এবং আমি যুক্তরাষ্ট্র ও সমগ্র দুনিয়ার মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, ঈদ আমাদের প্রাত্যহিক জীবনে আনন্দ ও ভালোবাসার পুনরাবৃত্তি নিয়ে আসে। এটা ক্ষমাশীলতার চর্চা এবং সম্প্রদায়গুলোর মধ্যে সম্পর্ক জোরদারের সুযোগ এনে দেয়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকার ইতিহাসে ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। আমরা সব মুসলমানদের জন্য একটি আনন্দময় ঈদুল ফিতর প্রত্যাশা করি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে দায়িত্বরত মুসলিম দেশগুলোর কূটনীতিকদের দাওয়াত করা হলেও মার্কিন মুসলিমরা কিংবা তাদের প্রতিনিধিত্বকারী কোনও সংগঠন এতে দাওয়াত পায়নি।
গত বছর ইফতার আয়োজন বাতিল করে সমালোচনার মুখে পড়েছিল হোয়াইট হাউস। আগের প্রেসিডেন্টদের মধ্যে বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামার আমলে এই আয়োজন হয়ে আসলেও দায়িত্ব গ্রহণ করেই তা বাতিলের নির্দেশ দেন ট্রাম্প। ফলে প্রথম বছর এই আয়োজনের ধারাবাহিকতায় ছেদ পড়ে। সমালোচনার মুখে এ বছর ছোট পরিসরে কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। এরই ধারবাহিকতায় শুক্রবার ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র : বাংলাট্রিবিউন
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’