টয়লেট মনে করে খুলে ফেলা হলো প্লেনের ইমার্জেন্সি ডোর!
ডেস্ক রিপোর্ট : টয়লেট মনে করে খুলে ফেলা হলো প্লেনের ইমার্জেন্সি ডোর! এমনই ঘটনাটি ঘটে গত শুকবার ভারতের মুম্বাই থেকে চন্ডিগড়গামী ইন্ডিগোরের একটি ফ্লাইটে। এ সময় অপর এক যাত্রী আহত হন। তবে ঘটনাটি মারাত্মক বিপদ ঘটাতে পারত। ধারণা করা হচ্ছে, তিনি প্রস্রাবের বেগ সামলাতে না পেরে দ্রুত টয়লেটে যাওয়ার চেষ্টা করেছিলেন। কারণ উড়োজাহাজে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। প্রথমবারের মতো আকাশ ভ্রমণে গিয়ে অনেক স্মার্ট ব্যক্তিও অনাহুত অদ্ভুত ঘটনা ঘটিয়ে ফেলেন। তবে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ ও গোয়েন্দারা বিষয়টি সেভাবে নিচ্ছেন না। ওই যাত্রীকে আটক করা হয়েছে।
ডেকান হেরাল্ড জানায়, ফ্লাইট ৬ই ৪১৩৪-তে বোর্ডিং সম্পন্ন হওয়ার পরপর ওই ঘটনা ঘটে। কিছুক্ষণ পরই প্লেনটি আকাশে উড়তে যাচ্ছিল। এ ঘটনায় খুলে যাওয়া জরুরি নির্গমণ দরজার আঘাতে আহত হন অপর এক যাত্রী। মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও ইন্ডিগো এয়ারলাইন্স ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
ঘটনার সঙ্গে সঙ্গে গ্রাউন্ড স্টাফদের বিষয়টি জানান প্লেনের ক্যাপ্টেন। আহতকে জরুরি চিকিৎসা দেওয়া হয় আর ওই ‘অপরাধী’ যাত্রীকে ছত্রপতি শিবাজি বিমানবন্দরে দায়িত্বরত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স টিমের কাছে হস্তান্তর করা হয়। বিডি প্রতিদিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ