ঠাণ্ডায় জমে মানুষও এখন বরফ হয়ে যাচ্ছে মার্কিন মুলুকে!
ঠাণ্ডায় জমে মানুষও এখন বরফ হয়ে যাচ্ছে মার্কিন মুলুকে! একেই বলে ঠাণ্ডায় জমে বরফ। এক মার্কিন ওয়েবসাইটের খবর অনুযায়ী ডেট্রয়েট এক গৃহবধূ কলিংবেলের আওয়াজ শুনে তাঁর ঘরের দরজা খুলে দেখেন এক মানুষ বরফে পরিণত হয়ে গেছে। এর পরই সঙ্গে সঙ্গে তিনি খবর দেন পুলিশে। পরে জানা যায় সেই ব্যক্তি মারা গেছেন এবং বরফে পরিণত হয়ে গেছেন। কী করে এই ঘটনা ঘটল তার তদন্ত চলছে।
এদিকে, এ রকম বরফ ঢাকা জানুয়ারি আগে দেখেনি ডেট্রয়েট। পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে এ বছরের হাড় কাঁপানো শীত, আর তুষারপাত। শনিবারের তুষারপাতের পর ডেট্রয়েটে ৩১ ইঞ্চিরও বেশি পুরু বরফ জমেছে। আরো বেশি তুষারপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। একই অবস্থা শিকাগো, মেরিল্যান্ডেরও। তুষারপাতের সঙ্গে রয়েছে শৈত্যপ্রবাহ। আর এর জেরেই বাতিল করে দেওয়া হয়েছে স্পেশাল অলিম্পিক। প্রায় সাত হাজারেরও বেশি প্রতিযোগীর এই আসরে অংশ নেওয়ার কথা ছিল।কালের কণ্ঠ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








