Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ডলারের বিপরীতে টাকার মূল্য ৭৭.৪০ থেকে বেড়ে ৭৭.৮৮ টাকা

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: December 18, 2014 | 9:40 AM

মনিরুল ইসলাম : ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমে যাওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলে ওভারসিস এক্সচেঞ্জ হাউসগুলোর রিপোর্টে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগষ্ট মাস থেকে অর্থাৎ গত ৪ মাসেরও বেশি সময় ধরে টাকার উচ্চমূল্য বহাল থাকলেও চলতি মাসের শুরু থেকে মার্কিন ডলারের বিপরীতে টাকা অবমূল্যায়িত হতে শুরু করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পহেলা ডিসেম্বর থেকে ১২ই ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ৫৫৮.৩৯ মার্কিন ডলার। চলতি বছরের আগস্ট মাসে এক ডলারের বিপরীতে টাকার মূল্য ছিল ৭৭.৪০ টাকা। আর ডিসেম্বরের ১৪ তারিখে তা বেড়ে দাঁড়ায় ৭৭.৮৮ টাকায়।
বাংলাদেশ ব্যাংকের এক বিশ্লেষক বলেন, ‘ডলারের বিপরীতে টাকার দাম ১০ পয়সা বাড়লেও রেমিট্যান্স গ্রহণকারীদের টাকার অংক অনেক বেড়ে যায়। তাই এসময় প্রবাসীরা চেষ্টা করে তাদের পরিবারের কাছে বেশি অর্থ পাঠাতে। এটা একটা সাধারণ প্রবণতা।’
রেমিট্যান্স প্রবাহ পর্যবেক্ষণকারী এই বিশ্লেষক বলেন, টাকার মান যদি এভাবে কমতে থাকে তাহলে চলতি মাসের পাশাপাশি আগামী মাসেও রেমিট্যান্স প্রবাহ বাড়বে। গত বছরের ডিসেম্বরে দেশে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ১২১০.১২ মিলিয়ন ডলার। ২০১১ সালের মাঝামাঝি সময়ে দেশে সকল বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকা সবচেয়ে বেশি অবমূল্যায়িত হয়। ঐ সময় এক মার্কিন ডলারের বিপরীতের টাকা অবমূল্যায়িত হয়ে দাঁড়ায় প্রায় ৮৫.০০ টাকায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২ সালের ২২ জানুয়ারি ডলারের বিনিময় হার যখন ছিল ৮৪.৩১১৫ টাকা, ২০১৩ সালের ২২ জানুয়ারি তা কমে দাঁড়ায় ৭৯.৪১৩৯ টাকায়। ঐ সময় থেকে ডলারের বিপরীতে টাকা ক্রমেই শক্তিশালী হতে থাকে এবং চলতি বছরের আগষ্ট মাসে ডলারের বিপরীতে টাকার দাম এসে দাঁড়ায় ৭৭.৪০ টাকায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে ২০১২ সালে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির হার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছে। এর পর থেকেই ডলারের বিপরীতে টাকা অবমূল্যায়িত হওয়ার সাথে সাথে প্রবাসিদের মধ্যে পরিবারের কাছে রেমিট্যান্স পাঠানোর প্রবণতাও বেড়ে যায়। যদিও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি দেশের বৈদেশিক মূদ্রার রিজার্ভকে শক্তিশালী করে।
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. অতিয়ার রহমান গত সোমবার বলেন, গত কয়েকমাস ধরে আমদানি ব্যয় বৃদ্ধি পেলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ২২ বিলিয়ন ডলারের মধ্যেই অবস্থান করছে। ডেইলি সান থেকে অনুবাদ করেছেন আবু সাইদ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV