Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ডায়াবেটিসের রোগীদের কি ফল খাওয়া নিষেধ?

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: January 29, 2013 | 4:56 PM

ডা. তানজিনা হোসেন : ডায়াবেটিসের রোগীদের খাদ্য নিয়ন্ত্রণে খাবারের গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই পরিমাপ করাটা গুরুত্বপূর্ণ। জি আই হলো গ্লাইসেমিক ইনডেক্স। কোনো খাবার পেটে যাওয়ার পর রক্তে মিশে গিয়ে ঠিক কী হারে রক্তের সুগার বাড়িয়ে দেয়, তারই ইনডেক্স বা সূচক এটি। যে খাবারের জিআই যত কম, তা তত ধীরে ও তত দেরিতে রক্তে মেশে এবং তত কম হারে রক্তের শর্করা বাড়ায়। আবার হাই জিআই খাবার দ্রুত রক্তে মিশে গিয়ে দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিক ও ওজনাধিক্য রোগীদের জন্য ক্ষতিকর। জিআই ৭০ বা তার বেশি হলে সেই খাবারটি হাই জিআই বা উচ্চমাত্রার জিআই খাবার বলা হয়ে থাকে। তবে সুখের বিষয়, বেশির ভাগ ফলমূলই মধ্যম জিআই (৫৬ থেকে ৬৯) বা নিম্ন জিআই (৫৫ বা তার নিচে) মাত্রার। জিআই হিসাব করে একজন ডায়াবেটিক রোগী প্রতিদিন পরিমিত ফল খেতে পারেন। উচ্চ জিআই ফল: তরমুজ (৮০), খেজুর (১০০)। মধ্যম জিআই ফল: আম (৬০), পেঁপে (৬০), আনারস (৬৬), কলা (৫৮)। নিম্ন জিআই ফল: আপেল (৩৪), নাশপাতি (৪১), কমলা (৪০), আঙুর (৪৩), স্ট্রবেরি (৪০)। জিআই বৃত্তান্ত বাজারে আজকাল লো জিআই চাল, লো জিআই আটা ইত্যাদি পাওয়া যাচ্ছে। লো জিআই খাবারের দিকে ঝুঁকছেন ইদানীং সবাই। কিন্তু লো জিআই খাবার মানে কী? জিআই ৫৫ বা তার কম হলে সেটাকে লো জিআই বলা হয়। মধ্যম জিআই হলো ৫৬ থেকে ৬৯। আর ৭০ বা তার বেশি জিআই হলে সেটি হাই জিআই খাবার। উচ্চ জিআই: সাদা ভাত, আলু, কর্নফ্লেক্স, ময়দা বা সাদা আটা, যেকোনো মিষ্টি খাবার। মধ্যম জিআই: পরিজ, ভুট্টার তৈরি সিরিয়াল, বাসমতী চাল, সেঁকা আলু, ডাল। নিম্ন জিআই: বাদাম, পাস্তা, লাল চাল, লাল আটা, দুধ, দই, বেশির ভাগ সবজি, গোটা বীজ ও শস্য।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV