ডালাসে ‘সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল’ এ আঁচলের ‘ভুল’
আঁচল অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ভুল’। রাজু আহম্মেদ পরিচালিত এ ছবিটি আমেরিকার ডালাস শহরের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। ২৬শে আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই উৎসবের নাম ‘সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল’। এই খবরে খুব উচ্ছ্বসিত চিত্রনায়িকা আঁচল। তিনি বেশ খোশ মেজাজে মানবজমিনকে বলেন, এই খবরটা শুনে আমি দারুণ আনন্দিত। এবার ঈদে আমার অভিনীত ‘মেন্টাল’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি বেশ ভালোভাবে গ্রহণ করছেন দর্শকরা। এরপর এই সংবাদটা আমার ঈদের আনন্দটা বাড়িয়ে দিলো। আমার অভিনীত কোনো ছবি আমেরিকার একটি বড় উৎসবে যাচ্ছে এটা সত্যিই আনন্দের খবর। অন্যদিকে ‘ভুল’ ছবির পরিচালক রাজু আহম্মেদ মানবজমিনকে বলেন, ২০১১ সালে এই ছবিটি মুক্তি পায়। এরপর ২০১২ সালে দিল্লি ফিল্ম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে ওপেনিং ফিল্মের সম্মান লাভ করে ও ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পাবলিক চয়েস সেগমেন্টে দেখানো হয়। এই চলচ্চিত্রটির বক্তব্য এইডস ও মানবতা নিয়ে। ভালোবাসার আত্মত্যাগ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা বিভিন্নভাবে এই ছবিতে তুলে ধরা হয়েছে। ২৮শে আগস্ট বিকালে আমেরিকার এই উৎসবে ছবিটি দেখানো হবে। এ ছবির বাইরে ‘সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল’-এ পরিচালক জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’ ছবিটিও দেখানো হবে। মানবজমিন
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার