ডালাস বিক্ষোভে ৫ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তি নিহত হওয়ার পর ডালাসে বিক্ষোভের মধ্যে পাঁচ পুলিশ সদস্যকে স্নাইপার রাইফেলের গুলিতে হত্যা করা হয়েছে।
ডালাস পুলিশের প্রধান ডেভিড ব্রাউনকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, হত্যাকারীদের খুঁজে বের করতে সেখানে ব্যাপক অভিযান শুরু হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় ডালাস শহরে কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ শুরুর পর দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর গুলি চালায় স্নাইপার রাইফেলধারীরা। এ সময় মিছিলকারীদের মধ্যে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি শুরু হয়ে যায় বলে রয়টার্সের খবর। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, অন্তত দুইজন স্নাইপার উঁচু কোনো জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভের কাছে দায়িত্বরত পুলিশ সদস্যদের অ্যামবুশ করে।
মিনিয়াপলিস এলাকায় বুধবার কৃষ্ণাঙ্গ এক ব্যক্তি পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেলে নতুন করে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবজমিন
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার