Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাস্ট অ্যালার্জিতে আক্রান্ত, স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: April 4, 2018 | 11:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ডাস্ট অ্যালার্জিতে আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কণ্ঠস্বরের অবস্থা বেশ খারাপ, কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে। এ কারণে তিনি বুধবার এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে পারেননি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাইকে দাঁড়িয়ে শুধু বলেন, ‘আমার গলার অবস্থা ভালো নয়। এ জন্য বক্তব্য দিতে পারছি না, দুঃখিত’।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকেই প্রধানমন্ত্রী ডাস্ট অ্যালার্জিতে ভুগছেন। এ কারণে গতকাল (মঙ্গলবার) বেসরকারি ব্যাংক মালিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি শুধু শুভেচ্ছা বিনিময় করেন, কোনো বক্তব্য দিতে পারেননি।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে। ৬ষ্ঠ এসএমই মেলা-২০১৮ উদ্বোধন করলেও কোনো বক্তব্য দিতে পারেননি। অনুষ্ঠানে তার লিখিত বক্তব্য উপস্থিত দর্শকদের মধ্যে বিতরণ করা হয়। সূত্র : জাগো নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ