Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ডায়নার কণ্ঠবার্তা হ্যাক করা হয়েছিল

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: March 18, 2013 | 11:13 AM

প্রিন্সেস ডায়নার মৃত্যুর কয়েক মাস আগেই তার অতিগোপনীয় কণ্ঠবার্তাগুলো হ্যাক করা হয়েছিল। প্রিন্সেস ডায়নার সাবেক প্রেমিকের এক সূত্রে এ খবর জানা গেছে। খবর দ্য টেলিগ্রাফের প্রিন্সেস ডায়নার সাবেক এই প্রেমিক হলেন পাকিস্তানি বংশোদ্ভূত ৫৩ বছর বয়স্ক বিশিষ্ট হৃদ ও ফুসফুস সার্জন ডা. হাসনাত খান। প্রায় দু’বছর তাদের গোপন প্রণয়ের সম্পর্ক ছিল এবং ৩১ আগস্ট ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়নার মৃত্যুর কয়েক মাস আগে তাদের সম্পর্কে ছেদ পড়ে। ড. হাসনাতের ধারণা, ১৯৯৬ সাল থেকেই তার মুঠোফোনে থাকা প্রিন্সেস ডায়নার কণ্ঠবার্তাগুলো অবৈধভাবে আটকে রাখা হয়েছিল। কিন্তু গত গ্রীষ্মে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ ডিপার্টমেন্ট থেকে জানান হয়, খুব সম্ভবত ২০০৭ সালে ওই কণ্ঠবার্তাগুলো হ্যাক করা হয়েছিল। কারণ ওই সময় ডায়নার মৃত্যুর ঘটনা নতুন করে তদন্ত শুরু হয়েছিল। কিন্তু ডা. হাসনাতের ঘনিষ্ঠ সূত্র জানায়, তার ধারণা হ্যাকিংয়ের বিষয়টি ঘটেছে ২০০৭ সালে নয়, তারও এক দশক আগে। যখন তার প্রিন্সেস ডায়নার সঙ্গে গোপন পরিণয়ের সম্পর্ক ছিল। সূত্রটি জানায়, ডা. হাসনাতের ধারণা যখন ডায়নার সঙ্গে তার সম্পর্ক ছিল তখন কেউ তার কণ্ঠবার্তাগুলো আড়িপেতে শোনার চেষ্টা করত। ওই সূত্রটি জানায়, তাদের সম্পর্ক ছিল খুবই গোপনীয় এবং তারা তাদের সম্পর্ক নিয়ে খুব সতর্ক ছিলেন। কিন্তু বর্তমানে তিনি খুব ভয়ে আছেন। কারণ সাংবাদিকরা তাকে টার্গেট করেছে সে সময় ডায়নার সঙ্গে কী ঘটেছিল তা জানার জন্য। ডা. হাসনাত এ বিষয়টি নিয়ে খুব রাগান্বিত বলেও জানায় সূত্রটি।বিবিসি/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ