Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ডায়াবেটিস এড়াতে চ্যাট!

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: March 1, 2013 | 5:08 PM

ডেস্ক ডায়াবেটিসের ঝুঁকি নিয়ে শঙ্কিত! সকাল-বিকেল জিমে যাচ্ছেন? তার আর দরকার পড়বে না। ডায়াবেটিস ঠেকানো খুবই সহজ। কর্মস্থলের ডেস্ক থেকে উঠে সহকর্মী-বন্ধুর সঙ্গে চ্যাট বা গল্প করে আসুন কিছুক্ষণ। দিনে কয়েকবার এভাবে একটু সময় চ্যাট করলেই কেটে যাবে ডায়াবেটিসের কালো মেঘ। নতুন এক গবেষণায় এমন তথ্যই দিচ্ছেন ব্রিটেনের লিচেস্টার ইউনিভার্সিটির গবেষকরা। খবর ডেইলি মেইল অনলাইনের। গবেষকরা
জানান, যারা বেশিরভাগ সময় বসে কাটান, তারা প্রতিদিন মাত্র ৯০ মিনিট চ্যাট করলেই এড়াতে পারেন টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি। ফলে চিকিৎসকরা যাদের সপ্তাহে ১৫০ মিনিট কায়িক ব্যায়াম করার পরামর্শ দেন তা কমিয়ে আনা যেতে পারে। এতে সব সময় বসে থাকার অভ্যাসটাও কমে যাবে। প্রসঙ্গত, টাইপ-২ ডায়াবেটিসের পেছনে থাকে মূলত ‘ইনসুলিন রেজিস্ট্যান্স’। টাইপ-২ রোগীর শরীরে যে ইনসুলিন উৎপাদন বা তৈরি হয়, তা ব্যবহার করতে পারেন না। গবেষকরা দেখেছেন, টাইপ-২ ডায়াবেটিস ঝুঁকির জন্য দায়ী রক্তের শর্করা বা কোলেস্টেরলের মাত্রা কম সময় ডেস্কে বসে কাজ করা লোকের হ্রাস পায়, যা সম্ভব একমাত্র ব্যায়ামের মাধ্যমে। তাই কাজের ফাঁকে ফাঁকে উঠে সামান্য চ্যাট বা গল্পগুজবই পারে ডায়াবেটিসের ঝুঁকি অনেক কমিয়ে দিতে। গবেষক দলের প্রধান জোসেফ হেনসন বলেন, গবেষণায় আমরা দেখতে পেয়েছি, টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধে ব্যায়ামের চেয়ে কিছুক্ষণের জন্য চ্যাট করা বেশি কার্যকর।সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ