Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ডায়াবেটিস চিকির‌্যাসায় নতুন মোড়

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: March 9, 2013 | 5:33 PM

ডা. তানজিনা হোসেন : মাত্র কয়েক দশক আগেও ধারণা ছিল, খাদ্য গ্রহণের পর রক্তে গ্লুকোজের নিয়ন্ত্রণ পুরোটাই বুঝি ইনসুলিনের দখলে। বিশ শতকের গোড়ার দিকে একে একে আবিষ্কৃত হতে থাকে মানুষের অন্ত্র থেকে নিঃসৃত নানা ধরনের হরমোন, যারা বিপাক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিক্রেটিন, জিআইপি, জিএলপি, সোমাটোস্ট্যাটিন ইত্যাদি নতুন সব রাসায়নিকের আবিষ্কার বিজ্ঞানীদের বলতে বাধ্য করে যে মানুষের নাড়িভুঁড়ি হলো দেহের সবচেয়ে বড় গ্রন্থি। এসব হরমোনকে একত্রে নাম দেওয়া হয় ইনক্রিটিন। গ্লুকাগন লাইক পেপটাইড বা জিএলপি একটি ইনক্রিটিন, যা নিঃসৃত হয় ক্ষুদ্রান্ত্রের এল কোষ, অগ্ন্যাশয়ের আলফা কোষ এবং মস্তিষ্কের কিছু নিউরন থেকে। এটি খাদ্য গ্রহণের পর স্বাভাবিক ইনসুলিন নিঃসরণকে শুধু নিয়ন্ত্রণ করে তা নয়, পাকস্থলীতে খাবারটা কতক্ষণ থাকবে, মানুষ কতটুকু খাবে এমনকি তৃপ্তি পর্যন্ত নিয়ন্ত্রণ করে। জিএলপির আবিষ্কার ডায়াবেটিস চিকির‌্যাসা গবেষণাকে ইনসুলিনের দিক থেকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেয়। মেক্সিকোর বিচ্ছিরি বিষাক্ত সরীসৃপ গিলা মনস্টারের লালা থেকে তৈরি করা হয় প্রথম ব্যবহারযোগ্য জিএলপি হরমোন এক্সিনিটাইড। বছর কয়েক আগে বিজ্ঞানীরা বলেন, কৃত্রিম জিএলপি এগনিস্ট তৈরি সম্ভব হয়েছে। ২০১০ সালে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন দেয় এই জিএলপি এগনিস্ট লিরাগ্লুুটাইড বাজারজাতকরণের। টাইপ ২ ডায়াবেটিসে প্রধান সমস্যা ওজনাধিক্য, ইনসুলিন অকার্যকারিতা ও বেটা-কোষের ক্রমাগত ক্ষয়। এর আগে আর কোনো ওষুধ এর সবগুলো একত্রে আক্রমণ করতে পারেনি। মেটফরমিন ছাড়া আর সব ওষুধ, এমনকি ইনসুলিনও ওজন বাড়াতে পারে। খাবার পর স্বাভাবিক ইনসুলিন নিঃসরণকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি লিরাগ্লুটাইড মানুষের তৃপ্তি ও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে সাহায্য করে। গবেষণা বলছে, এটি বিটা কোষের ক্রমাগত ক্ষয়কেও রোধ করতে পারে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ