Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ডায়েটিং কি আসলেই কঠিন

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: March 25, 2013 | 12:56 AM

ডা. নাজমুল কবীর কোরেশী : রোগবালাই থাকুক আর না থাকুক, রসনা তৃপ্তির সময় খাবার খানিকটা বাছাই করা উচিত। কিন্তু খাদ্যনিয়ন্ত্রণ বা ডায়েটিংয়ের কথা বলা হলে অনেকে ভাবেন—আরে, সব খাবার বন্ধ হয়ে গেল! ব্যাপারটা মোটেও তা নয়। জেনে নিন সব ধরনের রসনা তৃপ্তি করেও কীভাবে খাদ্য নিয়ন্ত্রণ করা যায়।
১. খাবারের প্লেটে শাক-সবজি, তাজা সালাদ থাকবে অন্তত দুই-তৃতীয়াংশ, বাকিটার মধ্যে অর্ধেকের বেশি শর্করা, যেমন ভাত বা রুটি। এক-তৃতীয়াংশেরও কম প্রাণিজ আমিষ।
২. বাড়িতে তৈরি খাবার বেছে নিন বেশির ভাগ সময়।
৩. মাংসের চর্বি, মুরগির চামড়া বর্জ্য ভেবে ফেলে দিন। স্বাভাবিক তাপমাত্রায় জমাট থাকে এমন চর্বি যেমন ঘি, মাখন ও মার্জারিনকে বিদায় দিন।
৪. দৈনিক সাড়ে পাঁচ আউন্স আমিষ দরকার হয় শরীরে। এক-চতুর্থাংশ কাপ বীজ (বীন) আর আধা আউন্স পরিমাণ বাদাম, সঙ্গে একটা ডিম—ব্যস এইটুকুই এক আউন্স মাংসের সমপরিমাণ আমিষ ধারণ করে। তাহলে আর রোজ মাংস নয়।
৫. মূল খাবার গ্রহণের মাঝের সময়ের ফাঁকটুকু পূরণ করুন ফলমূল বা কম ক্যালরির নাশতা যেমন মুড়ি বা বাদাম দিয়ে। এতে খিদেও মিটবে, রসনাও তৃপ্ত হবে। মেডিসিন বিভাগ, ইউনাইটেড হাসপাতাল।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV