ডিকশনারি.কম এর বছরের সেরা শব্দ ‘মিস-ইনফরমেশন’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বছরজুড়ে আলোচনায় যখন ভুয়া খবর ও ভুল তথ্য ঠিক তখনই ২০১৮ সালে ডিকশনারি.কম এর ‘বছরের সেরা শব্দ’ হিসেবে জায়গা করে নিল ‘মিস-ইনফরমেশন বা ‘ভুল তথ্য’ শব্দটি।
ইন্টারনেটের ব্যাপক সম্প্রসারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারিত ব্যবহারের এই সময়ে তথ্য নিয়ে দোলাচল কম নয়। সাইটির টুইট বার্তায় বলা হয়, ‘‘আমাদের ২০১৮ সালের বছরের সেরা শব্দ শুধুমাত্র একটি শব্দ নয়। এটি পদক্ষেপ গ্রহণের ডাক। আজকের এই সময়ে আমরা আমরা ‘ভুলতথের বিরুদ্ধে লড়াই করার বার্তা দিচ্ছি।’
এর আগে টুইটে তারা জানায়, ‘ নলাইন শব্দকোষ হিসেবে আমাদের ওয়েবসাইট ‘মিসইনফরমেশন’ ও ‘ডিসইনফরমেশন’ এর মধ্যে পার্থক্য ষ্পষ্ট করতে চায়। এই দুটি শব্দ পরস্পরের পরিপূরক নয়। ‘ডিসইনফরমেশন’ অর্থ ‘নির্বিচারে ভুল তথ্য ছড়ানো, সত্যকে দূষিত করা, প্রোপাগান্ডা’। অন্যদিকে ‘মিসইনফরমেশন’ অর্থ ‘ইচ্ছেকৃতভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যে তথ্য ছড়ানো।’ তারা আরো জানায়, যখন কোন ব্যক্তি ‘ডিসইনফরমেশন’ দেখে, বিশ্বাস করে এবং এটি শেয়ার করে, সেটিই ‘মিসইনফরমেশন’।
সামাজিক মাধ্যমের কারণে লাখো ব্যবহাকারী যে কোন তথ্য ভাগাভাগি করতে পারবে, যা ভুল তথ্য ছড়াতে ব্যপক ভূমিকা পালন করে। ফেসবুক, টুইটার, ইউটিউব এবং অ্যাপলে অনেক ভুল তথ্য ছাড়নো হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তারকারা ভুল তথ্য ছড়িয়ে থাকেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে অনেক ভুয়া তথ্য ছড়ান। ডিকশনারি.কম এই বছর তিনটি রানার আপ শব্দের নামও ঘোষণা করে। এই তিনটি হলো, রিপ্রেজেনন্টেশন (প্রতিনিধিত্ব), সেলফ মেইড (স্বনির্মিত) এবং ব্ল্যাকলাশ (নেতিবাচক প্রতিক্রিয়া)। সিবিএস নিউজ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








