ডেভীড সরকারের সম্পাদনায় ‘মার্কিনি ঐক্যতান’ প্রকাশিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ও টাইম টেলিভিশন-এর খ্রীষ্টান ধর্মীয় অনুষ্ঠান ‘আশার বাণী’র উপস্থাপক ডেভীড সরকার বাপী’র সম্পাদনায় প্রকাশিত হলো ‘মার্কিনি ঐক্যতান’। চলতি বছর প্রকাশিত গ্রন্থটিতে নিউইয়র্কে বাঙালী খ্রীষ্ট ধর্মাবলম্বীদের আত্বিক, আর্থিক, সামাজিক সাক্ষ্য-তথ্য-সূত্র-সমাহার ও ঐক্যতান তুলে ধরা হয়েছে। ৪৮৮ পৃষ্ঠার গ্রন্থটি প্রকাশ করেছে ঢাকার গুড নিউজ বুক স্টোর। প্রকাশক দানিয়েল দীপন সরকার। মুদ্রণ করেছে ঢাকার এআরএম কম্পিউটার এন্ড প্রিন্টার্স। গ্রন্থটির প্রচ্ছদ ও পরিকল্পনা করেছেন লেখক নিজেই আর উৎসর্গ করা হয়েছে ডেভীড ও শীখা-কে।
গত ৯ নভেম্বর লেখক ডেভীড গ্রন্থটি সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক এবং টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহেরকে উপহান দেন। প্রেস বিজ্ঞপ্তি।
সর্বশেষ সংবাদ
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর