Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ডেমোক্রেটরা রাজি না হলে আরেকবার শাটডাউন হোক: প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: February 7, 2018 | 1:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটরা যদি কঠোর অভিবাসন আইন ইস্যুতে একমত না হয়, তবে এক্ষেত্রে আমি শাটডাউনকেই সমর্থন করি। মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।

এর আগে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বাজেটে অর্থ বরাদ্দ চাওয়ার প্রেক্ষিতে ডেমোক্রেট-রিপাবলিকানদের দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে তিন দিন ধরে সরকারী অচলাবস্থা চলে। এরপর ট্রাম্প ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকার পরিচালনার একটি বিলে স্বাক্ষর করলে অচলাবস্থার অবসান হয়।

ট্রাম্প চাইছেন বৃহস্পতিবার দুই দল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ঐক্যমতে পৌঁছুক। ট্রাম্প এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, যদি ‘যুক্তরাষ্ট্র দেয়াল নির্মাণ ইস্যুতে এক না হয় তবে শাটডাউনই হবে। সীমান্ত ছাড়া কোন দেশ হতে পারে না।’ এর আগে ট্রাম্প বলেছিলেন, দেয়াল নির্মাণের বিষয়টি চূড়ান্ত করা হলে তিনি ১৮ লাখ ড্রিমারদের (তরুণ বয়সে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসী) যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা বিবেচনা করবেন।

ট্রাম্প বলেন, ‘যদি আমরা এটি পরিবর্তন করতে না পারি, তাহলে শাটডাউনই হোক। ডেমোক্রেটরা আমেরিকার সুরক্ষা চায় না, যদি আমরা অভিবাসন ইস্যুতে ঐক্যমতে পৌছতে না পারি তবে আমি শাটডাউন ভালই উপভোগ করব। আমরা আরেকটি সরকারি অচলাবস্থার দিকে যাব এবং তা ভালই হবে।’

তবে মার্কিন বাজেট বাস্তবায়নের সঙ্গে জড়িত রিপাবলিকান নেতারা ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন জ্যেষ্ঠ রিপাবলিকান বলেন, ‘আমার নিঃশ্বাস যেন আটকে আসছে।’ ভার্জিনিয়ার রিপাবলিকান আইনজীবি বারবারা চমস্টোক সরাসরি ট্রাম্পকে দ্বিতীয়বারের মত সরকারী অচলাবস্থা এড়ানোর পরামর্শ দিয়েছেন। অন্যদিকে সিনেটের ডেমোক্রেট নেতা চাক শুমার বলেন, একমাত্র ট্রাম্প ছাড়া আর কেউই চান না যে যুক্তরাষ্ট্র আবারো সরকারী অচলাবস্থার শিকার হোক। কিন্তু হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেন, ট্রাম্প শাটডাউন চান না, শুধু অভিবাসন ইস্যুতে একটি মজবুত আইন চান তিনি। ডেইলি মেইল, সিএনএন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV