Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ডেমোক্রেট দলের প্রাইমারিতে কেনটাকিতে হিলারি, অরিগনে স্যান্ডার্সের জয়

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: May 18, 2016 | 11:14 AM

ডেমোক্রেট দলের প্রাইমারিতে মঙ্গলবারের নির্বাচনে একটি করে রাজ্যে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স। কেনটাকিতে বিজয়ী হয়েছেন হিলারি ক্লিনটন। অরিগনে জিতেছেন স্যান্ডার্স। তবে দুটি রাজ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দু’জনে। কেনটাকিতে হিলারি ক্লিনটন শতকরা মাত্র দশমিক ৫ ভাগেরও কম ভোটে এগিয়ে থাকা অবস্থায় তাকে রাজ্যের সরকারি এক কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন। এর ফলে ওই রাজ্যে হিলারি ও স্যান্ডার্স দু’জনেই ২৭ টি করে ডেলিগেট পেয়েছেন। তবে অরিগনে হেরে হিলারি পেয়েছেন ২৪টি ডেলিগেট। স্যান্ডার্স জিতে পেয়েছেন ২৮টি ডেলিগেট। এর ফলে হিলারি ক্লিনটনের মোট ডেলিগেট দাঁড়ালো ২২৯১টি। স্যান্ডার্সের ১৫২৮টি। দলীয় মনোনয়নের জন্য একজন প্রার্থীকে কমপক্ষে ২৩৮৩টি ডেলিগেট পেতে হবে। সে হিসেবে হিলারি ক্লিনটনের এখন দরকার আর মাত্র ৯২টি ডেলিগেট। তিনি বাকি রাজ্যের কোন একটিতেও যদি বিজয়ী না হন তাহলেও তিনি এ সংখ্যক ডেলিগেট পেয়ে যাবেন এটা নিশ্চিন্তে বলা যায়। তবু টেইল এন্ডে বা শেষ ভাগে এসে কোন একটি রাজ্যে তিনি যদি বিজয় না পান তা দেখতে দৃষ্টিকটু মনে হতে পারে। সেক্ষেত্রে কেনটাকিতে খুবই সামান্য বা মার্জিনাল ভোটের ব্যবধানে জিতলেও সেই দৃষ্টিকটু ভাব কেটে গেছে। এখন যদি বাকি রাজ্যগুলোর কোন একটি বা একাধিক রাজ্যে তিনি বিজয়ী হন তাহলে তো সোনায় সোহাগা। এখনও উল্লেখ করার মতো দুটি রাজ্য রয়েছে যেখানে ডেলিগেট সংখ্যা অনেক বেশি। এ রাজ্য দুটি হলো ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সি। ক্যালিফোর্নিয়ায় রয়েছে দলের ৫৪৬টি ডেলিগেট। নিউ জার্সিতে রয়েছে ১৪২টি ডেলিগেট। আরও চারটি রাজ্যের সঙ্গে আগামী ৭ই জুন একসঙ্গে হবে নির্বাচন। এসব রাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া বা নিউ জার্সিতে যদি হিলারি ক্লিনটন বিজয়ী হতে পারেন তাহলে তার মুখের হাসি আরও প্রশস্ত হবে। অনলাইন বিবিসি লিখেছে, এরই মধ্যে জুলাইয়ে দলীয় মনোনয়ন নিশ্চিত করার মতো অবস্থানে রয়েছেন হিলারি। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV