ডেমোক্রেট নির্বাচনে কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজকে সমর্থন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ডেমোক্রেট নির্বাচনে মেলিন্ডা কাটজ’র সমর্থনে আয়োজিত এক সভায় বক্তারা বলেন, মেলিন্ডা কাটজ আমাদের আপনজন। যখনই বাংলাদেশিরা কোন সমস্যা নিয়ে তাঁর কাছে ছুটে গেছেন তখনই তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের কোন উৎসবে যখন তাকে আমন্ত্রণ জানাই তখনই তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। সময় এসেছে আমাদেরও তাঁর পাশে দাঁড়ানোর। ১ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মেজবান রেস্তোঁরায় এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি আবদু রহিম হাওলাদার ও তরুণ ডেমোক্রেট নেতা জয় চৌধুরী এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন কাজী নয়ন, মোহাম্মদ আলী, মনিকা রায়, সবিতা দাস, আহসান হাবীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদু রহিম হাওলাদার। পরিচালনা করেন জয় চৌধুরী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান কসটা, রুহুল আমিন সিদ্দিকী, মোর্শেদ আলম, সরাফ সরকার, কাজী আজহারুল মিলন, প্রফেরস দেলোয়ার, আলী ইমাম মজুমদার, শাহ নেওয়াজ, কামরুল ইসলাম, আবুল কাশেম, আসিফুল বারী টুটুল ও শাহাদাত হোসেন প্রমুখ।
মেলিন্ডা কাটজ বলেন, আমি বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ। বাংলাদেশিরা এখানে আমার একটা বড় শক্তি। এ শক্তি নিয়ে আমি গর্ব করি।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল