Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ড্যান মজিনার সাথে বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস ইউএসএর প্রেসিডেন্ট ড.শাহীনের মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: March 1, 2014 | 10:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম – বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার সাথে বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস ইউএসএর প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন গত ৪ ফেব্রুয়ারি এক বিশেষ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়টি ঢাকাস্থ ইউএস অ্যাম্বাসিতে অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এই মতবিনিময় বাংলাদেশ ও আমেরিকার স্বার্থসংশ্লিষ্ট ও দ্বিপাক্ষিক সম্পর্কিত বিভিন্ন মেয়াদে স্থান পায়।
মতবিনিময়ের শুরুতে ড. শাহীন মার্কিন রাষ্ট্রদূতকে গত বছরের নভেম্বর মাসে মিশিগান স্টেটে বসবাসকারী বাংলাদেশী আমেরিকানদের সাথে বিশেষ করে মিশিগান স্টেট বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস নেতৃবৃন্দের সাথে প্রাতঃরাশ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
মতবিনিময়ে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশকে এশিয়ান টাইগার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এই দেশের মানুষ তাদের ভাগ্যোন্নয়নে অনেক পরিশ্রমী। তিনি বিএসডিসিকে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য বিশেষ করে গার্মেন্টস শিল্পের ইস্যুতে কাজ করার জন্য ধন্যবাদ জানান। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশী গার্মেন্টস শিল্পকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস শিল্প হিসেবে এর উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরো জোরালো ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। গত এক দশকে বাংলাদেশ গার্মেন্টস শিল্পের উন্নয়নে শিশুশ্রম বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের টয়লেট ব্যবস্থা, এক্সিট দরজায় আনলকের ব্যবস্থা, গার্মেন্টস শ্রমিকদের অতিরিক্ত সময়ের পারিশ্রমিক সুবিধাদির প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, জিএসপি সুবিধার পূর্ণ সংস্থাপনের জন্য বাংলাদেশকে ফায়ার সেইফটি, শ্রমিক অধিকার এবং ফ্যাক্টরি স্ট্রাকচারÑ এই তিনটি বিষয়ে দৃশ্যমান উন্নয়ন করতে হবে। ড. শাহীন এই ব্যাপারে বিজেএমই-এ এবং ইউএস কংগ্রেসম্যানদের সাথে কাজ করে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস (বিএডিসি) আমেরিকার মূলধারার রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টির একটি সক্রিয় সংগঠন। সংগঠনটি আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী আমেরিকানদের মূলধারার রাজনীতিতে উদ্ধুদ্ধকরণ, বাংলাদেশী আমেরিকান কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে আমেরিকান কংগ্রেসম্যান ও সেনেটর এবং স্টেট গভর্নমেন্টের প্রতিনিধিদের সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আমেরিকার বাজারে বাংলাদেশী গার্মেন্টস পণ্যের জিএসপি সুবিধা পুনঃস্থাপন ও শুল্কমুক্ত প্রবেশাধিকার, আমেরিকার কৃষি উন্নয়নে বাংলাদেশী দক্ষ কৃষকদের ইমিগ্রেশন কোটায় অন্তর্ভুক্তিকরণ, শিক্ষা বাণিজ্য ও কারিগরি ক্ষেত্রে সহায়তা বৃদ্ধি এবং বাংলাদেশী আমেরিকান নাগরিকদের আত্মীয়স্বজনদের ইমিগ্রেশন বিষয়াদিতে আমেরিকান কংগ্রেশনাল নেতৃবৃন্দের সাথে কাজ করে থাকে।
বাংলাদেশ ইস্যুতে বিএডিসির পলিসি ও অবস্থান আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের পলিসির সাথে একমত বলে ড. শাহীন মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন। সরকারি ও বিরোধী দলের মাঝে অর্থবহ সংলাপের মাধ্যমে বর্তমান রাজনৈতিক অবস্থার উন্নয়নে আমেরিকার অবস্থানকে ড. শাহীন পূর্ণ সমর্থন করেন। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হওয়ার বিকল্প নেই। অন্যথায় বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়বে বলে সংশয় প্রকাশ করেন ডা. শাহীন। তিনি বাংলাদেশ ও বাংলাদেশীদের মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকার জন্য মার্কিন রাষ্ট্রদূতের ভূয়সী প্রশংসা করেন।
ড. শাহীন মিশিগান স্টেট বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাসের প্রতিষ্ঠা প্রেসিডেন্ট, বর্তমানে তিনি বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস-এইএসএর প্রতিষ্ঠা প্রেসিডেন্ট হিসেবে কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য, তিনি কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনের চারবারের সাবেক সাংসদ অধ্যক্ষ মোঃ ইউনুস ও মরহুমা লুৎফুন্নেসা ইউনুসের সুযোগ্য সন্তান। তিনি স্ত্রীক কন্যা-পুত্রসহ গত ২৯ জানুয়ারি এক সংক্ষিপ্ত পারিবারিক সফরে বাংলাদেশে ছিলেন।

বিজেএমইএ ও বিএডিসি ইউএসএ প্রেসিডেন্টের সঙ্গে মতবিনিময়

বিজেএমইউ এ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন)-এর সভাপতি আতিকুল ইসলামের সাথে গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস-ইউএসএ (বিএডিসি-ইউএসএ)-এর প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীনের ঢাকাস্থ বিজেএমইউএ ভবনে এক বিশেষ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে মার্কিন বাজারে বাংলাদেশী পোশাক শিল্পের শুল্কমুক্ত সুবিধা পাওয়ার ব্যাপারে বিশদ আলোচনা হয়। মতবিনিময়কালে প্রাক্তন রাষ্ট্রদূত ও বিজেএমইএর উপদেষ্টা ড. তৌফিক আলী, বিজেএমইএ নেতা শিল্পপতি জাকিরুল ইসলাম স্বপন এবং বিজেএমইএর সিনিয়র সহকারী সেক্রেটারি আ ক ম ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
বিএসডিসি-ইউএসএ আমেরিকায় মূলধারার রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টির একটি সক্রিয় সংগঠন। সংগঠনটি একটি অলাভজনক। গত বছর বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস-ইউএসএকে বিজেএমইএ বাংলাদেশী পোশাক শিল্পের মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশের জন্য কাজ করতে অনুমোদন দিয়েছে। বাংলাদেশের উন্নয়নে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোশাক শিল্পকে সহযোগিতার হাত বাড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছেন বিএডিসি-ইউএসএ প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন। এরই অংশ হিসেবে আমেরিকান বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত কংগ্রেসম্যানদের সাথে কাজ করার কথা জানিয়েছেন ড. শাহীন।
বিজেএমইএ প্রেসিডেন্ট আতিকুল ইসলাম বিএডিসি-ইউএসএ প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীনকে তাদের এই মহৎ উদ্যোগের জন্যে স্বাগত জানান। তিনি গার্মেন্টস শিল্পের উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ড. শাহীনকে অবহিত করেন এবং এতদসংক্রান্ত তথ্যাবালী প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিজেএমইএর সিনিয়র সহকারী সেক্রেটারি আ ক ম ফজলুর রহমানকে দায়িত্ব দেন। পরে তিনি প্রাক্তন রাষ্ট্রদূত ড. তৌফিক আলীকে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়ে উপদেশ দেওয়ার অনুরোধ জানান। বিজেএমইএ প্রেসিডেন্ট আতিকুল ইসলাম ও বিএডিসি প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন এই সময় অগ্রগতি পর্যালোচনার ব্যাপারে একমত পোষণ করেন।
উল্লেখ্য যে, গত বছরের নভেম্বর মাসে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের প্রভাবশালী কংগ্রেসম্যান সেন্ডার লেভিন বাংলাদেশে এক বিশেষ সফরে আসেন। সফরকালে তিনি বিজেএমইএ নেতৃবৃন্দসহ বিভিন্ন পোশাক শিল্পের মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেন। আমেরিকায় প্রত্যাবর্তনের পর কংগ্রেসম্যান লেভিন বাংলাদেশে আমেরিকান ডেমোক্রেটিক ককাস (বিএডিসি-ইউএসএ) ইউএসএ নেতৃবৃন্দের সাথে তার অভিজ্ঞতা ও বেশকিছু সুপারিশ তুলে ধরেন। গামেন্টস শিল্পের উন্নয়নে এবং মার্কিন বাজারে বাংলাদেশী গার্মেন্টসের শুল্কমুক্ত প্রবেশাধিকারে এই সুপারিশগুলো ভূমিকা রাখতে পারে বলে ড. শাহীন বিজেএমইএ প্রেসিডেন্ট আতিকুল ইসলামকে অবহিত করেন। চলতি বছরের জুন-জুলাই মাসে ওয়াশিংটনে বিএডিসি-ইএসএ বাংলাদেশের পোশাক শিল্প সংক্রান্ত এক সেমিনারের আয়োজন করবে বলে জানিয়েছেন ড. শাহীন। এতে আমেরিকার কয়েকজন প্রভাবশালী সেটের, কংগ্রেসম্যান, বিজেএমইএর নেতৃবৃন্দ, বায়ার কোম্পানির প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমে প্রতিনিধি ও বাংলাদেশ অ্যাম্বাসি-টু-ইউএসএর রাষ্ট্রদূতসহ বিএডিসি-ইউএসএর নেতৃবৃন্দ অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে মর্মে ড. শাহীন জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV