Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ড্রপবক্সের সমস্যা এখনো রয়ে গেছে

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: January 13, 2014 | 4:08 PM

ড্রপবক্সসাম্প্রতিক সময়ে যে সমস্যাটি হয়েছে, তা পুরোপুরি সমাধান করতে পারেনি ইন্টারনেটে ফাইল রাখার জনপ্রিয় সেবা ড্রপবক্স। গত শুক্রবার হঠাৎ করেই সমস্যা শুরু হয় ড্রপবক্সে। এতে করে বন্ধ হয়ে যায় ফাইল, ছবি আদান-প্রদানসহ ড্রপবক্সের সব সেবাই। আর হঠাৎ প্রায় সব অপারেটিং সিস্টেমে ব্যবহার উপযোগী ড্রপবক্সের সারা বিশ্বে লক্ষাধিক ব্যবহারকারী সমস্যায় পড়েন। সাময়িক কিছু সমস্যার সমাধান হলেও পুরোপুরি সমস্যার সমাধান হয়নি। 
সমস্যাটি শুরু হওয়ার পরই ড্রপবক্স নিয়মিতভাবে এর সমাধান করে নিজেদের ব্লগে হালনাগাদ জানাচ্ছিল। শনিবার রাতে জানানো হয়, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি ব্যবহারকারীদের অভিজ্ঞতার বিষয়টি পূর্ণাঙ্গ করতে এবং সমস্যার সমাধান করতে।’ তবে রোববারও থেকে যায় ছবি শেয়ার করাসহ একাধিক সমস্যা। 
ব্যবহারের ক্ষেত্রে যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে ড্রপবক্স (www.dropbox.com) কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের সব তথ্যই সংরক্ষিত আছে। কোনো ফাইলেরই ক্ষতি হয়নি বলেও দাবি করা হয়। তবে এখনো কম্পিউটারে থাকা ড্রপবক্স এবং মুঠোফোন অ্যাপস ব্যবহারকারীরা নানা ধরনের সমস্যায় পড়ছেন, যার সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। সাময়িক সমাধানের ক্ষেত্রে এখন ফাইল শেয়ার করা গেলেও ছবি এখনো শেয়ার করা যায় না। এ বিষয়ে ড্রপবক্স ব্লগে বলা হয়, আমরা আপাতত ছবি শেয়ার অপশনটি বন্ধ রেখেছি। তবে গ্রাহকদের সব ছবিই বিশেষভাবে সংরক্ষিত আছে। এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 
—সিনেট অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV