Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

ড্রোন পৌঁছে দেবে সরকারি কাগজপত্র!

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: February 17, 2014 | 12:25 PM

ড্রোন প্রায় সব সময় আলোচিত। এতোদিন জঙ্গি দমনে এর ব্যবহারের কথা শোনা গেলেও এবার কাগজপত্র ও পার্সেল পরিবহনে ড্রোনকে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানা যাচ্ছে। কয়েকদিন আগে অ্যামাজন জানিয়েছিল যে, তারা ড্রোনে করে বাড়ি বাড়ি পার্সেল পৌঁছে দেবে। অবশ্য পরিকল্পনাটা এই দশকের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছেন প্রকৌশলীরা।
সমপ্রতি এমন আরেকটি খবর দিয়েছে আরব আমিরাত। দেশটির সরকার বলছে, আগামী এক বছরের মধ্যে তারা নাগরিকদের কাছে ড্রোনে করে সরকারি কাগজপত্র পাঠানোর পরিকল্পনা করছে। যে ধরনের ড্রোনে করে বিষয়টা সম্পাদন করা হবে তার একটা ‘প্রোটোটাইপ’ সাংবাদিকদের দেখানো হয়েছে। দেশটির এক মন্ত্রী মোহাম্মদ আল-গেরগাউই জানিয়েছেন, পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে তা হবে বিশ্বে এ ধরনের প্রথম ঘটনা।
আবদুল রহমান আলশেরকাল নামে আরব আমিরাতের এক প্রকৌশলী ব্যাটারিচালিত এই ড্রোন তৈরি করেছেন। সাদা রঙের এবং আমিরাতের পতাকাশোভিত এই ড্রোনে করে পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা এই জাতীয় কাগজপত্র পৌঁছে দেয়া হবে বলে জানা গেছে।
তবে যে দেশে তাপমাত্রা প্রায় সময়ই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে এবং যেখানে প্রায়ই মরুঝড়ের আবির্ভাব ঘটে সেখানে ড্রোনের বিষয়টি কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মন্ত্রী আল-গেরগাউই হয়তো বিষয়টা উপলব্ধি করেছেন। তাই তিনি বলেছেন, আগামী ছয় মাস ড্রোনের কার্যকারিতা ও দক্ষতা বিষয়টি পরীক্ষা করে দেখা হবে। তারপর সিদ্ধান্ত নেয়া হবে এটা দিয়ে কী ধরনের এবং কতটুকু সেবা দেয়া সম্ভব হবে। সূত্র ডিডব্লিউ/আমার দেশ 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV