Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ড. করিমকে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: April 3, 2018 | 5:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : জর্জিয়া ক্যানেসো স্টেট ইউনিভার্সিটির এসিসট্যান্ট প্রফেসর (সিভিল ইঞ্জিনিয়ারিং) ড. এম এ করিমকে সংবর্ধনা প্রদান করেছে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্ক। নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলা গার্ডেন পার্টি হলে গত ১ এপ্রিল রোববার রাতে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, ময়মনসিংহ এব্রডের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. আনোয়ারুল আলম ভূইয়া প্রমুখ।

 
আনন্দঘন পরিবেশে সংবর্ধিত অতিথি নেত্রকোনার কৃতি সন্তান ড. করিমকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের কর্মকর্তারা।


সংগঠনের কর্মকর্তরা ছাড়াও সুধীবৃন্দএ সময় উপস্থিত ছিলেন।
ড. এম এ করিম তাকে সম্মানিত করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV