Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: March 5, 2018 | 6:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট বুদ্ধিজীবী ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিভিন্ন প্রগতিশীল সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয় গত ৩ মার্চ (নিউইয়র্ক সময়) সন্ধ্যায় বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। সম্মিলিত সংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহবায়ক মিথুন আহমেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, উদীচী যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি সুব্রত বিশ্বাস, সাংবাদিক নিনি ওয়াহিদ, মুজাহিদ আনসারী, ঐক্য পরিষদ নেতা শিতাশু গুহ, মুক্তিযোদ্ধা ড. এম বাতেন, সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক রেজাউল বারী, ঘাতক দালাল নির্মূল কমিটির ফাহিম রেজা নূর, গণজারণ মঞ্চের প্রতিনিধি গোপাল স্যান্যাল, শুভ রায় প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপদেষ্টা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন দেওয়ান, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী, সেক্টর কামান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাশেদ আহমেদ, জাসদ নেতা নূরে আলম জিকো, নজরুল ইসলাম, সরাফ সরকার, সুশীল সাহা, আলি আহসান কিবরিয়া অনু, স্বীকৃতি বড়–য়া, গোপন সাহা প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা এই নগ্ন হামলার প্রতিবাদ জানিয়ে এই নগ্ন হামলার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা ক্ষোভের সাথে বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি এখন ক্ষমতায়, তারপরেও প্রগতিশীলদের উপর একের পর এক হামলা চলছে। তারা বলেন, এই ধর্মান্ধ শক্তিকে বাংলার মাটিকে থেকে ঐক্যবদ্ধভাবে উৎখাত করতে হবে। তা না হলে এভাবে হামলা চলতেই থাকবে। কোন কোন বক্তা বলেন, পুলিশি উপস্থিতিতে কীভাবে এই হামলা হলো? এর দায় রাষ্ট্র কোনভাবেই এড়াতে পারে না।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, একাত্তরের রাজাকারদের শেখ হাসিনার সরকারই বিচার করেছে। সুতরাং আমাদের শেখ হাসিনার উপর আস্থা রাখতে হবে। তিনি বলেন, সন্ত্রাসীদের রুখতে আমাদের ঐব্যবদ্ধভাবে কাজ করতে হবে। এনা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ