Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ড. জাফর ইকবালের ওপর হামলাকারির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি : নিন্দা-প্রতিবাদ-ধিক্কার প্রবাসেও

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: March 4, 2018 | 1:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা, প্রতিবাদ এবং এহেন হামলায় মদদদানকারিদের অবিলম্বে গ্রেফতারের দাবি উঠেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে। বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীরা এক যুক্ত বিবৃতিতে এনআরবি নিউজকে বলেছেন, ‘মুক্তমনা লেখক-অধ্যাপক, ব্লগার-অনলাইন এ্যাক্টিভিস্টদের ওপর হামলার ধারাবাহিকতায় এবার ভিকটিম হলেন জাফর ইকবাল।’ 

সেক্টর কমান্ডার্স ফোরামের ইউএসএ চ্যাপ্টার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, গণজাগরণ মঞ্চ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, বাংলাদেশী আমেরিকান ডেমক্র্যাটিক লীগ, ফ্লোরিডাস্থ বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স প্রভৃতি সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, ‘পূর্বঘোষিত অনুষ্ঠানে অংশগ্রহণের সময় পুলিশ প্রহরার মধ্যেই এই হামলায় প্রমাণ করে ঘাতকেরা কতটা সংকল্পবদ্ধ রয়েছে মুক্তমনা মানুষদের নির্মূল-পরিকল্পনায়।’

‘গ্রেফতারকৃত দুর্বৃত্তকে দ্রুত বিচারের মধ্য দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলেই হয়তো দুর্বৃত্তরা সরকারের কঠোর মনোভাবের মেসেজ পাবে’-উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। ‘এই হামলার নেপথ্যেও যে বিশেষ একটি রাজনৈতিক দলের মদদ রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাই, গ্রেফতার হওয়া দুর্বৃত্তকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ওদের মুখোশ উন্মোচনের বিকল্প নেই’-মন্তব্য করা হয়েছে এই যুক্ত বিবৃতিতে। ইতিপূর্বে লেখক-ব্লগার হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির দাবিও জানিয়েছেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও নিউজার্সির কাউন্সিলম্যান মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ এবং সেক্রেটারি রেজাউল বারি, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার এবং সেক্রেটারি শহিদুল ইসলাম, ফ্লোরিডাস্থ বাই ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী প্রেসিডেন্ট আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের মিয়া এবং সেক্রেটারি এটিএম মাসুদ রানা, বাংলাদেশী আমেরিকান ডেমক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার, বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শিব্বীর আহমেদ, গণজাগরণ মঞ্চের আকবর হায়দার কিরণ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিথুন আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা ফাহিম রেজা নূর ও স্বীকৃতি বড়–য়া।

পৃথকভাবে প্রদত্ত বিবৃতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, অন্যতম যুগ্ম সম্পাদক নূরল আমিন বাবু বলেছেন, ‘সামনের নির্বাচনের পরিবেশকে অস্থিরতায় নিপতিত করতে মহল বিশেষের নিল নক্সার অংশ হিসেবে আবারো এহেন হামলার ঘটনা ঘটলো। এ ধরনের হিং¯্র গোষ্ঠি এবং তাদের মদদদাতাদের চিরতরে নির্মূল করতে সামনের নির্বাচনে আবারো নৌকা মার্কার প্রার্থীদের বিজয় দিতে সকলকে একযোগে কাজ করতে হবে।’ এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV