ড. নীনা আহমেদের লিউটেনান্ট গভর্ণর পদে লড়তে স্বাক্ষর সংগ্রহ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের লেফটেন্যান্ট গর্ভনর পদের নির্বাচনে লড়তে যাওয়া প্রথম বাংলাদেশি বংশোভূত ড. নীনা আহমেদের জন্য ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন প্রবাসীরা। ফিলাডেলফিয়া নর্থইস্ট আপারডারবি, মেলবোর্ন, ডেলাওয়ার, লেন্সডাউন, ওয়েস্টচেস্টার, লেন্সডেল, হ্যাটফিল্ড, লিহাইভ্যালি সহ আরো অনান্য জায়গার প্রবাসী বাংলাদেশিরা নিনাকে প্রাইমারীতে নির্বাচিত করতে প্রচারণায় সরব বয়েছেন।

ডঃ নীনাকে এই পদে লড়তে হলে পেন্সিলভেনিয়া বসবাসরত বিভিন্ন সিটিতে ডেমোক্রেট নিবন্ধিত ভোটারদের কাছ থেকে নুন্যতম একহাজার সই করে হ্যারিসবার্গ জমা দেয়ার শেষদিন ছিল ৬ মার্চ মঙ্গলবার। গত কয়েকদিন কমিনিটির সবাই দলমতের উর্ধে উঠে ছয় শতাধিক এর অধিক পিটিশন স্বাক্ষর করে নিনার ফিলাডেলফিয়ার নির্বাচনি অফিসে জমা দিয়েছে।
এই সময়ে সেখেনে উপস্থিত ছিলেন নিনার নির্বাচনি সমন্বয়কারী ড. ইবরুল চৌধুরী, লেন্সডেল থেকে মফিজুল ইসলাম, আপার গুইনিড টাওনশিপ থেকে হেলাল উদ্দীন ভুঁইয়া, লান্সডাউন থেকে শাহাদত হোসেন দীপক, আপারতডারবি কাউন্সিম্যান শেখ সিদ্দীক, ফিলাডেলফিয়া থেকে শাহফরিদ, মোহাম্মেদ শহিদ।
তিনি বলেন, ড. নীনার নির্বচানকে কেন্দ্র করে বাংলাদেশী কমিউনিটির মাঝে একটা উৎসবের ভাভ লক্ষ্য করা যাচ্ছে। আজ আমরা সকল বাংলাদেশীরা লাল সবুজের পতাকা তলে এক হয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য নিনাকে প্রবাসীদের এই ঐক্যবোধ্য প্রচেষ্টার মাধ্যমে আগামী মে মাসে প্রাইমারিতে নির্বাচিত করা।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!