ড. মোমেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: সাবেক কূটনীতিক ড. এ কে আবদুল মোমেন আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি নির্বাচিত হয়েছেন। গত শনিবার সিএসইর পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে অর্থমন্ত্রীর ভাই ড. এ কে আবদুল মোমেনকে সিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দেয় পূঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা করা (ডিমিউচুয়ালাইজেশন) সংক্রান্ত আইন অনুযায়ী, স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে স্টক এক্সচেঞ্জের সভাপতি করার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী, সিএসইর সাত স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে সভাপতি নির্বাচিত করা হয়। ড. এ কে মোমেন কিছুদিন আগে সিএসইর ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর মনোনীত হয়েছিলেন।
ড. এ কে আবদুল মোমেন ১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহন করেন। ড. মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনিতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোওর ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদে চাকরি করে ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন। ড. মোমেন সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছিলেন। ড. একে আবদুল মোমেন, জাতিসংঘে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বাড়িয়েছিলেন। সর্বশেষ, মালীতে শান্তি–মিশনে যোগ দিচ্ছেন ১৪৫০ জন বাংলাদেশী। জাতিসংঘের বিভিন্ন অভ্যন্তরীণ নির্বাচনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বেড়েছে ও বিজয়ী হচ্ছে। ৭ বছর আগেও জাতিসংঘে বাংলাদেশ এমন সম্মানজনক আসনে ছিল না। বাংলাদেশ দরিদ্র দেশ হয়েও এমডিজি অর্জনে এগিয়ে যাচ্ছে , বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতিতে মডেল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশে সরকারী বেসরকারী সংস্থাগুলো এমডিজি বা সহস্ত্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে এক যোগে কাজ করছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ