Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ড. মোমেনের সাউথ-সাউথ কো-অপারেশন এন্ড ডেভলপমেন্ট এক্সপো ২০১৪ উদ্বোধন : বাংলাদেশের ভিশনারী এ্যাওয়ার্ড লাভের সম্ভাবনা

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: November 18, 2014 | 2:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : ওয়াশিংটনে সপ্তাহব্যাপী সাউথ-সাউথ কো-অপারেশন এন্ড ডেভলপমেন্ট এক্সপো ২০১৪’র উদ্বোধন করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং জাতিসংঘের সাউথ-সাউথ কো-অপারেশনের চেয়ারম্যান ড.এ.কে আব্দুল মোমেন। ওয়াশিংটনে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’র সদর দপ্তরে সপ্তাহব্যাপী এই এক্সপো’র উদ্বোধন হয় স্থানীয় সময় সোমবার সকালে। উদ্বোধনী বক্তব্যে উন্নয়নশীল দেশগুলোর বানিজ্য, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ুর বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করা হয়। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’র সদর দপ্তরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’র(ওএএস) মহাসচিব এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানগন উপস্থিত ছিলেন। আগামী ২১ নভেম্বর দুপুরে সমাপনী অনুষ্ঠানের কথা রয়েছে।
ড.এ.কে আব্দুল মোমেন তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, বানিজ্যের ক্ষেত্রে নতুন যে বিশ্বব্যবস্থা গড়ে উঠছে সেখানে যে কোন ধরনের আঞ্চলিক শক্তি ও উন্নয়নশীল বিশ্বের ভূমিকা তাৎপর্যপূর্ণ। উন্নয়নশীল এবং দ্বীপ দেশসমূহ সাউথ-সাউথ কো-অপারেশনের মূল ফোকাসে রয়েছে। লাগসই উন্নয়ন বা এসডিজি’র নীতি- কৌশল প্রণয়নের ক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বের অবস্থা, অবস্থান এবং বক্তব্য বিবেচনায় নিতে হবে। পোস্ট ২০১৫ এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনায় নেয়ার পাশাপাশি এমডিজি’র অনর্জিত লক্ষ্যগুলো পূনরায় বিবেচনায় নিতে হবে। দারিদ্র বিমোচন, সামাজিক উন্নয়ন বিশেষ করে বৈষম্য হ্রাস, সমতা আনয়ন এবং মানুষের আত্মউন্নয়ন ও সক্ষমতার বিকাশ ঘটানো হচ্ছে আগামীর পৃথিবীর মূল চ্যালেঞ্জ। যেখানে মানব উন্নয়নে দর্শনের প্রায়োগিক কার্যক্রমে আর্থ-সামাজিক এবং মনোজাগতিক বিকাশকেও অগ্রাধিকার দিতে হবে। বৈশ্বিক বানিজ্য শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে পরিসংখ্যান ভিত্তিক তথ্য, তার প্রায়োগিক দর্শন, কার্যকর বাস্তবায়ন পন্থা, উন্নত এবং উন্নয়নশীল বিশ্বের অগ্রযাত্রার তুলনামূলক চিত্র তুলে ধরে দেয়া এই বক্তব্য বিশেষজ্ঞসহ সমাগত সকল ডেলিগেট সদস্যদের উচ্ছস্বিত প্রসংশা কুড়িয়েছে।
তথ্যবহুল এই উদ্বোধনী বক্তব্যে ড.এ.কে আব্দুল মোমেন উন্নয়নশীল দেশগুলোর বানিজ্যিক অগ্রযাত্রা, সেখানে উন্নত বিশ্বের অবস্থান বিভিন্ন গানিতিক পরিসংখ্যানে তুলে ধরেন। পাঁচটি পর্যায়ে তিনি বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। উন্নয়নশীল দেশগুলো স্বাস্থ্য, শিক্ষা, শিল্পায়ন এবং ব্যাপক ভিত্তিক কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্রের বিরুদ্ধে চলমান সংগ্রামে বাংলাদেশসহ অনেক দেশ কল্পনাতীত গতিতে এগিয়ে যাওয়ার কথা তিনি তুলে ধরেন। এই অগ্রগতির পাশাপাশি বিভিন্ন দেশে পুষ্টিহীনতা, সামাজিক বৈষম্য, কর্মসংস্থানের অভাব, স্বাস্থ্য সেবার অনিশ্চয়তা যে নেই- তা বলা যাবে না বলে তিনি অভিমত জানান। উপকূলীয় দেশসমূহসহ গ্রীন হাউস ইফেক্টে জলবায়ু ঝুঁকিতে থাকা বিভিন্ন দেশ দুর্যোগ কবলিত হয়ে ক্রমাগত কঠোর সংগ্রামে অবতীর্ণ হওয়ার কথাও তিনি তুলে ধরেন।
ড.এ.কে আব্দুল মোমেন দরিদ্র বিবেচনায় বৈশ্বিক গোটা জনগোষ্ঠীর সামগ্রিক চিত্র পরিসংখ্যান দিয়ে তুলে ধরে বলেন, আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে এখন স্বাস্থ্য সেবার ঘাটতি রয়েছে। সাম্প্রতিক ইবোলা আক্রমন ও মৃতের সংখ্যা তুলে ধরে মানবের অধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার কথা গুরুত্বের সঙ্গে বলেন। আন্তদেশীয়, আঞ্চলিক সম্পর্কের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলো মানুষের সকল মৌলিক চাহিদা অর্জনে যেমন কাজ করবে, একইভাবে এসব দেশগুলোর প্রতি উন্নত বিশ্বকে এগিয়ে আসতে হবে উদার-নৈতিক দৃষ্টিভঙ্গী নিয়ে।
আগামী বছর ফেব্রুয়ারী মাসে ঢাকায় উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে সাউথ-সাউথ কো-অপারেশন’র সম্মেলন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, গোটা বিশ্ব এখন পরস্পরের সহযোগিতা এবং অংশীদারিত্বের দিকে তাকিয়ে আছে। তিনি সমাপনী বক্তব্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বানিজ্য প্রতিনিধি, বিশেষজ্ঞ প্রতিনিধিসহ ডেলিগেট সদস্যদের ধন্যবাদ জানান।

বাংলাদেশের ভিশনারী এ্যাওয়ার্ড লাভের সম্ভাবনা
বর্তমান শেখ হাসিনা প্রশাসনের সময় বাংলাদেশে তৃনমূলে তথ্য প্রযুক্তি প্রসারন, স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, সামাজিক নিরাপত্তা বেস্টনীর মাধ্যমে সমাজে অবহেলিত মানুষের জীবন ধারন মানোন্নয়ন ও দারিদ্র বিমোচনে অগ্রগতির জন্য এবার সাউথ-সাউথ কো-অপারেশন এন্ড ডেভলপমেন্ট এক্সপো-২০১৪’র ভিশনারী এ্যাওয়ার্ড পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় আগামী ২১ শে নভেম্বর এই পুরস্কার গ্রহন করতে পারেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV