Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটকে হত্যার হুমকি, যুবক রিমান্ডে

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: January 1, 2018 | 3:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। রোববার তাকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়। ওই যুবকের নাম সুজন কুমার (২৫)। তার বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।
সোমবার ওই যুবকের বিরুদ্ধে রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ। পরে সুজন কুমারকে আদালতে হাজির করে চারদিন রিমান্ড চাইলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
মামলার এজাহারে বলা হয়েছে, একটি গণমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত সংবাদে মন্তব্য করতে গিয়ে হাসান রুহানি নামের ফেসবুক আইডি থেকে সুজন কুমার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে হত্যার হুমকি দেন। এর বাইরে হাসান রুহানি নামের ওই আইডি থেকে অনেক আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়। সুজন পুলিশের কাছে স্বীকার করেছেন, ফেসবুকে হাসান রুহানি তার নিজের অ্যাকাউন্ট।

সুজন কুমারের মন্তব্য করা ২৫ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নিজের পরিচয় গোপন করে সুজন কুমার হাসান রুহানি নামে ফেসবুক আইডি খুলে ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করে আসছিলেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ