Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
সব ক্যাটাগরি

ঢাকায় বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে নিউইয়র্কে জাতীয়তাবাদী ফোরামের সমাবেশ: ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান ফারুকের

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: August 27, 2021 | 12:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ঢাকার শেরে বাংলা নগরে চন্দ্রিমা উদ্যান ও সংলগ্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের হামলায় ঢাকা উত্তর-দক্ষিণের নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকা নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে। ২৩ আগষ্ট সোমবার বিকেলে সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।
ফোরামের সভাপতি আব্দুল বাসিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সহ সভাপতি রাব্বী মোহাম্মদ খোকন ও মনজুর আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন। সভা পরিচালনা করেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাসাস-এর মানবাধিকার বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন।

বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবী-দাওয়া সম্বলিত পোষ্টার, ব্যানার নিয়ে সরকার বিরোধী নানা শ্লোগান দেয়।
সভায় বক্তারা ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের উপর পুলিশী হামলা বিশেষ করে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, সাবেক মন্ত্রী ও ডাকসু’র সাবেক ভিপি আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হকের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার স্বৈরাচার সরকার। ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা দলীয় নেতা-কর্মীদের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবী জানান।
সভায় জয়নাল আবেদীন ফারুক দলীয় নেতা-কর্মীদের আওয়ামী লীগ সরকারের জেল-জুলুম, হামলা-মামলা, অত্যাচার, নিপীড়ন-নির্যাতনে ভয় না পেয়ে ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, পৃথিবীর কোন দেশেই স্বৈরাচার টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগও ক্ষমতায় থাকতে পারবে না। জনগণকে সাথে নিয়ে এই সরকারের পতন ঘটানো হবে। তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দাবী করেন।
সমাবেশে যোগদানকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক কাহী সাখাওয়াত হোসেন আযম, ফোরামের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, বিএনপি নেতা জাপর তারুকদার, খলকুর রহমান, মাইনুল ইসলাম চৌধুরী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ইউএসএ’র সভাপতি মোহাম্মদ শাহাদৎ হোসেন রাজু উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ