ঢাকায় রোবট রেস্টুরেন্ট!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রোবট রেস্টুরেন্ট। নাম শুনে অনেকের মনে হবে এটা আবার কেমন রেস্টুরেন্ট। রাজধানীতে ভিন্ন ধরনের এমন একটি রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। যেখানে খাবারের অর্ডার নেয়া থেকে পরিবেশন সবই করবে রোবট। বুধবার আসাদগেটের ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে এটিই প্রথম এবং একমাত্র রেস্টুরেন্ট যেখানে ক্রেতাদের খাবার সরবরাহ করবে একটি রোবর্ট।
অর্ডারও নিবে রোবট। তবে আপাতত অর্ডারের সার্ভিসটি চালু করছেন না উদ্যোক্তারা। বাংলাদেশ এবং চীনের যৌথ পরিচালনায় চলবে রেস্টুরেন্টটি। রোবট রেস্টুরেন্টের পরিচালক রাহিন রাইয়ান নবী বলেন, অনেক সময় দেখা যায় ওয়েটাররা ক্লান্ত হয়ে পড়েন। এই ক্লান্ত অবস্থায়ই তাদের খাবার সরবারহ করতে হয়। রোবর্ট কখনো ক্লান্ত হবে না। বিরতিহীনভাবে ১৮ ঘণ্টা সেবা দিয়ে যাবে। এখানে গুণগতমান ও জীবাণুমুক্ত খাবারের নিশ্চয়তা দেয়া হবে। সকল বয়সের মানুষকে আনন্দদানে রোবটে থাকবে মিউজিকের ব্যবস্থা। বিশেষ করে শিশুদের বিনোদন ও খাবারের বিষয়টি চিন্তা করেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পরিচালক আরো জানান, শিশুদের জন্য আমাদের রেস্টুরেন্টে বিশেষ কিছু খাবারের আইটেম রয়েছে। আমরা খাবারের মান এবং পরিবেশ বজায় রাখবো। যাতে পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসতে পারে। খাবারের দামও থাকবে সাধ্যের মধ্যে। সাধারণ মানুষকে বিরল ও ব্যতিক্রম এ অনুভূতি দেয়াই আমাদের লক্ষ্য। রেস্টুরেন্টের সহযোগী প্রতিষ্ঠান এইচ জেট এক্স ইলেকট্রনিক টেকনোলজির প্রধান নির্বাহী ম্যাক্স সেয়াজ বলেন, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে তারা এ ধরনের একটি রেস্টুরেন্টের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত। রেস্টুরেন্টের ম্যানেজার তানভীরুল হক তন্ময় বলেন, বর্তমানে দুটি রোবর্ট দিয়ে খাবার সরবরাহ করা হবে। রোবট দুটি ১০০ থেকে ১২০ জন ক্রেতাকে খাবার সরবরাহ করতে পারবে। প্রাথমিক পর্যায়ে আগামী একমাস পর্যন্ত শিশুদের জন্য কিডমিল এবং দেশীয় খাবারের সেট ফুড থাকবে। মানবজমিন
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর