ঢাকা ড্রামা নিউজার্সিতে মঞ্চায়ণ করবে ‘স্মৃতি ৭১’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের শীর্ষস্থানীয় নাট্য সংগঠন ঢাকা ড্রামা তাদের সাম্প্রতিকতম প্রযোজনা ‘স্মৃতি ৭১’ মঞ্চায়ন করবে নিউজার্সির সমারসেটে আগামী ৩ জুন। এটি মঞ্চস্থ হবে অঙ্গন মঞ্চের নাট্যোৎসবে। এবার নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। উৎসবে এটি হবে ঢাকা ড্রামার দ্বিতীয়বার অংশগ্রহণ। এর আগে ২০১৬ সালে তারা এই উৎসবে মঞ্চস্থ করেছিল বাদল সরকারের ‘হট্টমালার দেশে’।
জিয়া হায়দার রচিত ‘স্মৃতি ৭১’-এর প্রথম মঞ্চায়ন হয়েছে সম্প্রতি নিউইয়র্কের এস্টোরিয়ায়। বিপুল প্রশংসাধন্য নাটকটির নির্দেশনায় রয়েছেন গোলাম সারোয়ার হারুন। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দেওয়ান আশরাফ, শিরীন বকুল, এজাজ আলম, মুনীর হাসান, প্রতিমা সুমি, আজগর আলী কাজল, রেশমা চৌধুরী, বসুনিয়া সুমন,জেফ হোসেন ও মিথিলা গাজী। নাটকের শব্দ ও আবহ সঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন মোস্তাফিজ রহমান ও লামিয়া আলম অদ্বিতীয়া। খবর বিজ্ঞপ্তির।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!