ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র নির্বাচন সম্পন্ন : সভাপতি আজাদ ও সম্পাদক গাজী
নিউইয়র্ক: প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক এর ২০১৬-২০১৭ কার্যকরী পরিষদের নির্বাচন ১২ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান আলী ইমাম সিকদার এবং ডেপুটি চেয়ারম্যান যথাক্রমে মাহবুব শরীফ ও রীনা সাহা। নির্বাচনে কোন পদে একাধিক প্রতিদ্বন্ধীপ্রার্থী না থাকায় আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে আবুল কালাম আজাদ তালুকদার এবং সাধারন সম্পাদক পদে গাজী সামসুদ্দীনকে নির্বাচিত ঘোষনা করা হয়। উক্ত কমিটির অন্যান্য নিবাচিত কর্মকর্তারা হলেন সহ সভাপতি স্বপন বড়–য়া, এম.এস.আলম, মো: মহিউদ্দীন দেওয়ান। কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক এ্যানি ফেরদৌস, দপ্তর সম্পাদক মো: মঞ্জুরুলহক চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোশাররফ এইচ. খান। কার্যকরী সদস্য : মো: তাজুল ইসলাম, মোল্লা মনিরুজ্জামান, মাসুম এম. মহসীন, মোহাম্মদ হোসেন খান, সাইদা আক্তার লিলি, মোঃ আব্দুল মতিন, মো: গোলাম মোস্তফা এবং মোঃ হানিফ মজুমদার।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া