ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোহেল তাজের ব্যাগের তালা ভেঙে তল্লাশি, তাজ উদ্দিনকে নিয়ে লেখা বই চুরি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের স্যুটকেস বিমানবন্দরে তার অনুমতি ছাড়াই কে বা কারা তালা ভেঙ্গে তল্লাশি চালিয়েছে ২২ অক্টোবর রবিবার। ওই দিন সকালে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসার সময় এ ঘটনার শিকার হন। তিনি ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্যুটকেস থেকে তার বাবা তাজ উদ্দিনকে নিয়ে লেখা বেশ কিছু বই চুরি হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে সোহেল তাজ বলেন, ঢাকা বিমানবন্দরে কেউ হয়তো আমার অনুমতি ছাড়াই সুটকেসের তালা ভেঙে তল্লাশি চালিয়েছে। সুটকেসে বাবাকে নিয়ে লেখা কিছু বই ছিল। সোহেল তাজ জানান, গত ২২ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। তিনি স্ট্যাটাসে এটাও উল্লেখ করেন যে সুটকেসের ট্যাগে তার নাম পরিষ্কার লেখা ছিল।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’