তাজমহলে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা
চিরন্তন ভালোবাসার নিদর্শন আগ্রার তাজমহল দেখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা। ২৭ জানুয়ারি মার্কিন এই ফার্স্ট দম্পতির তাজমহল পরিদর্শনের যাওয়ার কথা রয়েছে। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয়। নরেন্দ মোদির সরকার মার্কিন প্রেসিডেন্টকে ওবামাকে এবার প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ আমন্ত্রণেই ২৫ জানুয়ারি ভারতে আসছেন ওবামা।
তিন দিনের ভারত সফরের প্রথম দিনে ওবামা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া মোদির উপস্থিতিতে বিভিন্ন কোম্পানির সিইওদের একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন ওবামা। তবে ওই গোলটেবিলের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। সফরের শেষ দিন ২৭ জানুয়ারি স্ত্রী মিশেলকে নিয়ে ওবামা যাবেন আগ্রার তাজমহল দেখতে।
এদিকে, ওবামা-মিশেল দম্পতির এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রোটোকল বিষয়ে শুক্রবার আলোচনায় বসার কথা রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। খবর এনডিটিভির/বিডি-প্রতিদিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!