Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

তারুণ্য ধরে রাখতে পানি

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: February 27, 2014 | 10:14 PM

মাহমুদ সাদিক: মানবদেহের ৬০ শতাংশই থাকে পানি। জন্মের সময় একটি শিশুর দেহে পানি থাকে ৭৫ শতাংশ। পরবর্তিতে দৈহিক বৃদ্ধির সাথে সাথে পানি কমতে থাকে এবং তা সর্বনিম্ন ৪৫ শতাংশ হতে পারে। মানবদেহের জন্য পানির প্রয়োজনীয়তা অনেক বলে গবেষণায় দেখা গেছে।
সুস্থ্য হৃদপিন্ড ও কিডনির জন্য দৈনিক অন্তত দুই লিটার পানি প্রয়োজন। তবে মানুষের শারীরিক গঠন ও পরিশ্রমের ওপর পানির প্রয়োজনীয়তা কম-বেশি হতে পারে। চা বা কফির মত পানীয় মুত্রবর্ধক হিসেবে কাজ করে এবং এটা মানবদেহে পানি কমায়। মানবদেহে পানির পরিমাণ এবং কি পরিমাণ পানি গ্রহণ করা হচ্ছে তা নিয়ন্ত্রণ করে হরমোন। অতিরিক্ত গরম কিংবা ব্যায়ামের পর শরীরের আর্দ্রতা পূরণের জন্য বেশি করে পানি পান করা প্রয়োজন।
মানবদেহে পানি অত্যন্ত জরুরি। একজন মানুষ কোন রকম খাবার না খেয়ে অন্তত এক সপ্তাহ বেঁচে থাকতে পারেন। কিন্তু পানি পান না করে ২৪ ঘন্টার মধ্যেই মানুষ ভারসাম্য হারিয়ে ফেলেন। এসময়ের মধ্যে শ্বাসকষ্টও শুরু হয়ে যায়। ত্বকের সুস্থ্যতা ও তারুণ্যের জন্য পানির প্রয়োজন অনেক। আর কিডনি ও হৃদপিন্ডের কার্যক্রম স্বাভাবিক রাখতেও পানির বিকল্প নেই।
অনেকে পানির স্বাদ পছন্দ নাও করতে পারেন। এক্ষেত্রে তারা পানিতে ফলের রস কিংবা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। কেউ ট্যাপের পানি পছন্দ না করলে পর্যাপ্ত পরিমাণে বোতল পানি রাখতে পারেন।
খাবার ও অন্যান্য পানীয়র সাথে প্রচুর পানি থাকলেও সুস্বাস্থ্য, চমৎকার ত্বক ও তারুণ্যদীপ্ত থাকতে প্রতিদিন পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। কখনও তৃষ্ণা বোধ করলে বুঝতে হবে দেহে পানির পরিমাণ কমে গেছে। ব্রেইন যখন তৃষ্ণার অনুভূতি জানিয়ে দেয় তখনই বুঝতে হবে তার দেহে প্রচুর পানির প্রয়োজন। শরীরের প্রতিটি অঙ্গই পানি থেকে উপকৃত হয়।
যেসব কারণে পানি প্রয়োজন:
** পানি ক্যালরি নিয়ন্ত্রণে সহায়ক হয়ে থাকে। চিকিৎসকরা সাধারণত ওজন কমানোর কৌশল হিসেবে খাবারের সাথে পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়ে থাকেন। পানি যাদুর মতই একটি তরল যা ক্যালরি স্বাভাবিক রাখে।
** পানি শরীরের প্রয়োজনীয় তরল পদার্থের মধ্যে ভারসাম্য তৈরি করে। শরীরে থাকা ৬০ শতাংশ পানি হজম, রক্ত চলাচল, লালা তৈরি, পুষ্টি সরবরাহ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে কাজ করে।
** ত্বক, চুল ও নখকে চমৎকার রাখে পানি। শরীরের প্রতিটি কোষ পানি ধারণ করে এবং অতিরিক্ত তরল পদার্থের ঘাটতি থেকে রক্ষা করে।
** পানি কিডনি সুস্থ্য রাখতে সহায়তা করে। শরীরের তরল পদার্থ বিভিন্ন কোষ থেকে বর্জ দূর করতে সহায়ক হয়। আর এ জন্য কিডনিও ভাল থাকে।
** পানি অন্ত্রের কার্যক্রমকেও স্বাভাবিক রাখে। এ জন্য গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা দূর হয়। শরীরে পর্যাপ্ত পানি না থাকলে শরীরের অন্ত্র মল থেকে পানি সংগ্রহ করে। আর একারণেই কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।
** পর্যাপ্ত পানি পান করলে শরীরের কোষ সচল থাকে এবং এতে পেশী শক্তিও বাড়ে।
পর্যাপ্ত পানি পান করতে সমস্যা হলে নীচের টিপসগুলো অনুসরণ করা যেতে পারে।
** প্রতিবার হালকা খাবার কিংবা খাবারের সাথে হালকা পানীয় রাখুন।
** যেসব পানীয় আপনার কাছে সুস্বাদু সেগুলোই রাখুন খাবারের সাথে। এতে অধিক তরল পান করা হবে।
** পর্যাপ্ত ফল ও সবজি খান। ফল ও সবজিতে প্রচুর পানি থাকে। আমাদের শরীরে ২০ শতাংশ পানি আসে খাবার থেকে।
** গাড়িতে, অফিসের টেবিলে কিংবা ব্যাগে এক বোতল খাবার পানি রাখুন।
** আপনার প্রয়োজন অনুযায়ী হালকা পানীয় নির্বাচন করুন। আপনার দেহে ক্যালরি বেশি থাকলে ক্যালরিমুক্ত পানীয় বাছাই করুন। এ্যারাব নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV