Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে তিন দিনব্যাপী বইমেলা শুক্রবার থেকে

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: May 17, 2017 | 7:46 PM

নিউইয়র্ক :: বাঙালি-অধ্যুষিত জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে ১৯ মে শুক্রবার থেকে ‘তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা উৎসব’ শুরু হবে। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এ উৎসবের উদ্বোধন করতে নিউইয়র্কে এসেছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। অধ্যাপক পবিত্র সরকার ‘মুক্তধারা বক্তৃতা ২০১৭’ প্রদান করবেন। 

১৯৯২ সালে শুরু এই বইমেলা প্রতিবছরই একজন লেখক-সাহিত্যিক উদ্বোধন করে আসছেন।১৯ মে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে উৎসব শুরু হবে। বইমেলার উদ্বোধনী পর্বে ২৬ জন আমন্ত্রিত অতিথি মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করবেন বলে আয়োজকরা এ সংবাদদাতাকে জানান।বাংলাদেশ থেকে আসছে মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন, অনন্যা, কথাপ্রকাশ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ, নালন্দা, ভাষাচিত্র, স্টুডেন্ট ওয়েজ, থিয়েটার। কলকাতা থেকে যোগ দিচ্ছে পত্রভারতী ও সাহিত্যম। কানাডা সহ উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে ইসলাম পাবলিকেশন্স, ছড়াটে, প্রীতম প্রকাশ, স্বপনশিকারী ও মুক্তধারা নিউইয়র্ক অংশগ্রহণ করবে। মেলায় যোগ দিতে বাংলাদেশ থেকে এসেছেন সংগীতশিল্পী আব্দুল হাদী, শামা রহমান, ফেরদৌস আরা ও কলকাতার দেবাঙ্গনা সরকার। বাংলাদেশ থেকে আরো আসবেন আমীরুল ইসলাম, আহমেদ মাযহার, হুমায়ূন কবীর ঢালী ও অভিনেত্রী শিরীন বকুল।

ঢাকা থেকে গবেষক ও লেখক ডঃ সায়মন জাকারিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ডঃ লীনা তাপসী বইমেলায় যোগ দিতে ইতিমধ্যেই নিউইয়র্কে এসেছেন। কানাডা থেকে আসছেন লুৎফুর রহমান রিটন, ইকবাল হাসান, সালমা বাণী ও জসিম মল্লিক। জার্মানি থেকে আসছেন নাজমুন নেসা পিয়ারী। আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আসছেন শতাধিক কবি-লেখক-সাহিত্যিক ও শিল্পী। ‘২৬-তম নিউইয়র্ক বইমেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসবে’ এবার উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে আসছেন সেরা গায়ক-গায়িকারা। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV